মাত্র ২৭ মিনিটের ফুটেজ থেকে ফরেনসিক রিপোর্ট, একাধিক প্রশ্ন সিবিআই'য়ের! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
RG Kar Hospital Doctor: আরজি কর ধর্ষণ এবং খুন মামলায় একাধিক প্রশ্ন তুলল সিবিআই। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ফরেনসিক, একের পর এক মারাত্মক অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। দীর্ঘ শুনানি শেষে ফের সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলল প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর সেই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে এদিন মামলার শুনানিতে (RG Kar Hospital Doctor) ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয় সিবিআই'য়ের তরফে। একই সঙ্গে বেশ কিছু সংশয়ও তোলা হয়। কখন, কারা যুক্ত ছিল সে বিষয়ে কিছু উল্লেখ নেই। শুনানিতে নর্থ বেঙ্গল লবির প্রসঙ্গ উঠে আসে।

নির্দিষ্ট সময়ের পরে ময়নাতদন্ত করা হয়েছে। দ্রুত দেহ সতকার করতেই এই ব্যবস্থা। শুনানিতে পরতে পরতে রহস্যের উল্লেখ সিবিআই'য়ের। যদিও সবটাই উল্লেখ করা হয়েছে বলে দাবি রাজ্যের আইনজীবী। মেজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়েছে বলেও জানানো হয় (RG Kar Hospital Doctor) । অন্যদিকে ময়নাতদন্তের সময় নিয়ে প্রশ্ন সিবিআই'য়ের। অভয়ার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে এদিন মেনে নিয়েছে তদন্তকারী সংস্থা।
CJI directs CBI to file a fresh status report by the next date of hearing.
— ANI (@ANI) September 9, 2024
Now SG Tushar Mehta flags the issue related to security personnel being deployed in RG Kar Medical College.
শুধু তাই নয়, ময়নাতদন্তের সঙ্গে একটি চালানের উল্লেখ করেন সিবিআই'য়ের আইনজীবী। দেহের সঙ্গে কি কি পাঠানো হয় তা চালানে উল্লেখ থাকে। আর তা ছাড়া ময়নাতদন্ত কীভাবে প্রশ্ন ওঠে। এমনকি প্রধান বিচারপতি এই তথ্য চান। কিন্তু রাজ্যের আইনজীবী তা দিতে পারেননি। আর এই নথি ছাড়া কীভাবে ময়নাতদন্ত তা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির।
এদিন মামলার শুনানিতে ফিরোজ এডুলজির পর্যবেক্ষণ, এফআইআর দায়ের হল রাত ১২ টায়। ২৭ বছরের কর্মজীবনে এমন দেখিনি তার আগেই সার্চ এবং সিজার হয়ে গেল। এদিন শুনানিতে তথ্য-প্রমাণ কারচুপির আশঙ্কা করে সিবিআই।
আইনজীবী বলেন, ভয়ঙ্কর এই ঘটনায় প্রথম পাঁচ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। পাঁচদিন পর সিবিআই গিয়েছে। অনেক কিছুই পালটে গিয়েছে। অন্যদিকে সিসিটিভি নিয়ে যখন সওয়াল-জবাব চলছিল, সেই সময় রাজ্যের আইনজীবী জানান, চারটি ভাগে সমস্ত ফূটেজ দেওয়া হয়েছে।
তবে এই বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল একটি 'টেকনিকাল গ্লিটজে'র কথা উল্লেখ করেন। কি সেই ত্রুটি তা অবশ্য স্পষ্ট করেননি। আর তা এহেন মন্তব্য ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসছে। তাহলে সিবিআই'য়ের আশঙ্কাই সঠিক। সম্পূর্ণ ফুটেজ দেওয়া হয়নি? উঠছে একাধিক প্রশ্ন।
One advocate raises various questions on the post-mortem report and says the vaginal swab, which had to be preserved at 4 degrees Celcius, was not done.
— ANI (@ANI) September 9, 2024
Solicitor General Tushar Mehta says post mortem report does not say the time it was conducted
SG Mehta further says in the…
অন্যদিকে এদিন মামলার শুনানিতে অভয়া'র বাবা-মা'কে টাকা দেওয়ার বিষয়টি উঠে আসে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই বিষয়ে জানান আইনজীবী বিকাশ ভট্টাচার্য। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ জানান।












Click it and Unblock the Notifications