ফের জঙ্গি নিশানায় সাধারণ মানুষ, কাশ্মীরে গুলিতে মৃত ১
কাশ্মীরে জঙ্গি নিশানায় ফের সাধারণ মানুষ। এদিন সন্ধেয় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকার অবন্তীপোরায় এই ঘটনাটি ঘটে।
কাশ্মীরে জঙ্গি নিশানায় ফের সাধারণ মানুষ। এদিন সন্ধেয় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকার অবন্তীপোরায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, সন্দেহজনক জঙ্গিরা গুলাম নবির বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলা চালায়।

অবন্তীপোরায় প্রৌঢ়ের ওপর গুলি
অবন্তীপোরার এসপি তাহির সালিম জানিয়েছেন, সন্ধে ৭.৫০ নাগাদ গোলাম নবি বাড়ি থেকে বেরোচ্ছিলেন। সেই সময় তাঁর মুখে ওপর গুলি চালায় জঙ্গিরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ সুপার জানিয়েছেন, পেশায় ঠিকাদার ছিলেন ওই ব্যক্তি। তবে কোনও সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না।

কাশ্মীরে বনধ
এদিকে এদিন কাশ্মীরের সাধারণ জীবনযাপন বিপর্যস্ত হয় বনধের ডাকের জেরে। বিচ্ছিন্নতাবাদীরা এই বনধের ডাক দিয়েছিল। সংসদ হামলায় যুক্ত থাকায় আফজল গুরুতর ফাঁসি হয়েছিল ২০১৩-র ৯ ফেব্রুয়ারি। সেই বার্ষিকী পালনেই বনধের ডাক দেওয়া হয়েছিল এদিন।

অক্টোবরে ৫ বাঙালি শ্রমিককে হত্যা
এর আগে সাধারণ মানুষের ওপর সব থেকে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ে ৫ বাঙালি শ্রমিককে নির্বিচারে গুলি করে খুন করা হয়েছিব।












Click it and Unblock the Notifications