যৌন হয়রানি হয়নি, তরুণীই পরেছিলেন ছোট পোশাক, অভিযুক্তের জামিন মঞ্জুর আদালতে

‌লেখক ও সমাজকর্মী সিভিক চন্দ্রনের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলায় কেরল আদালত সমাজকর্মীর অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছে। তবে আদালত জামিন মঞ্জুর করার সময় পর্যবেক্ষণ করেছে যে মহিলা যখন '‌যৌন উত্তেজক'‌ পোশাক পরেছিলেন তখন ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ ধারার অধীনে প্রাথমিকভাবে এই মামলা দাঁড় করানো সম্ভব নয়। অর্থাৎ যৌন হেনস্থার জন্য মহিলাদের ছোট পোশাকই দায়ী।

যৌন হয়রানি হয়নি, তরুণীই পরেছিলেন ছোট পোশাক

যৌন হেনস্থায় অভিযুক্ত ৭৪ বছরের সমাজকর্মী-লেখক তাঁর জামিনের আবেদনের সঙ্গে ওই মহিলার একটি ছবিও আদালতে পেশ করেন। এরপরই কোঝিকোড়ের দায়রা আদালত জামিন মঞ্জুরের নির্দেশে বলে, '‌অভিযুক্তের পেশ করা জামিনের আবেদনের সঙ্গে এই ছবি দেখা বোঝা যাচ্ছে যে অভিযোগকারী নিজেই এমন পোশাক পরেছেন যা যৌন উত্তেজকপূর্ণ। তাই প্রাথমিকভাবে অপরাধীর বিরুদ্ধে ৩৫৪এ ধারা বলবৎ হয় না।'‌ আদালত এটা কোনওভাবেই বিশ্বাস করতে পারছেন না যে ৭৪ বছরের শারীরিকভাবে অক্ষম অভিযুক্ত জোর করে অভিযোগকারিনীকে কোলে বসিয়ে তাঁর স্তনে হাত দিয়েছেন।

আদালতের পর্যবেক্ষণে ৩৫৪এ ধারাটি খুব স্পষ্ট, যেখানে একজন মহিলার শালীনতা নষ্টের জন্য অভিযুক্তের একটি অভিপ্রায় থাকতে হবে। ৩৫৪এ ধারাটি যৌন হেনস্থার ধারা এবং শাস্তিযোগ্য। এই ৩৫৪এ ধারায় বলা হয়েছে, কোনও মহিলাকে হেনস্থা করা হলে বা করার চেষ্টা হলে তা জামিনযোগ্য অপরাধ। এই ধারায় অপরাধীর দু'বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা দু'টিই একসঙ্গে হতে পারে। তবে তার জন্য শারীরিক যোগাযোগ অথবা যৌন মন্তব্য বা দাবী বা অনুরোধ থাকতে হবে। আদালত এও পর্যবেক্ষণ করেছে যে একজন তরুণী, যিনি অপরাধ হওয়ার এতদিন পর এফআইআর দায়ের করেছেন সেটার কারণ অভিযোগকারিণীকে ব্যাখা করতে হবে। প্রসঙ্গত, ২০২০ সালে সিভিক চন্দ্রণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সরকারি পক্ষের আইনজীবী অভিযোগ করেন যে অভিযুক্ত তাঁর মক্কেল, যিনি একজন তরুণ লেখিকা, তাঁর সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে নন্দী বিচের এক অনুষ্ঠানে গিয়ে অভিযুক্ত যৌন হেনস্থা করেন। পুলিশ সিভিক চন্দ্রনের বিরুদ্ধে ৩৫৪এ (‌২)‌, ৩৪১ ও ৩৫৪ ধারায় মামলা দায়ের করে।

জামিনের আবেদন দায়রা আদালতে এলে আসামির পক্ষে উপস্থিত থাকা আইনজীবী পি.ভি. হরি এবং সুষমা এম, দাবি করেছেন যে এটি একটি মিথ্যা মামলা এবং অভিযুক্তের বিরুদ্ধে তার কিছু শত্রু প্রতিশোধ নেওয়ার জন্য পুরো ঘটনাটা তৈরি করেছে। আইজীবীরা এও দাবী করেন যে ঘটনার প্রায় দু'‌বছর পরে মামলাটি নথিভুক্ত করা হয়েছিল এবং এই দেরির কারণ সরকারি আইনজীবী দ্বারা ব্যাখ্যা করা উচিত।

সিভিক চন্দ্রনের আইনজীবীরা এও দাবী করেন যে ঘটনার দিন অভিযোগকারীর প্রেমিক সহ একাধিক মানুষ সেখানে উপস্থিত ছিল এবং কেউই এই ধরনের ঘটনা সেদিন হয়েছিল বলে মনে করতে পারছেন না। যদিও এই জামিনের বিরোধীতা করেছিলেন সরকারি আইনজীবী। যদিও এটাই প্রথম নয়, এর আগেও সিভিক চন্দ্রনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+