'নাগরিকত্ব শুধু একটি অধিকার নয়, সমাজের প্রতি কর্তব্যও বটে ', সরব চিফ জাস্টিস এসএ বোবদে
'নাগরিকত্ব শুধু একটি অধিকার নয়, সমাজের প্রতি কর্তব্যও বটে ', সরব চিফ জাস্টিস বোবদে
নাগরিকত্ব আইন ইস্যুতে গোটা দেশ উত্তাল হয়েছিল কিছুদিন আগেই। আর তা নিয়ে কয়েকদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। একইভাবে উত্তেজনার আগুন জ্বলে ওঠে দেশের বিভিন্ন প্রান্তে। নাগরিকত্ব ইস্যুতে, সিএএ বিরোধিতায় নামে দেশের একের পর এক রাজ্যের মানুষ। এদিকে, নাগপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে দেশের চিফ জাস্টিস বোবদে মুখ খোলেন সিএএ নিয়ে।

নাগরিকত্ব নিয়ে চিফ জাস্টিসের বক্তব্য
নাগরিকত্ব নিয়ে চিফ জাস্টিস শরদ বোবদে নাগপুরের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বলেন, ' প্রত্যেকেরই একজন কার্যকরী নাগরিক হিসাবে দায়িত্ব রয়েছে। নাগরিকত্ব শুধুমাত্র একটি অধিকার নয়। একই সঙ্গে এটি সমাজের প্রতি একটি দায়িত্ব রক্ষার বিষয়ও।'

'ন্যায়' বিচার নিয়ে বোবদের বক্তব্য
এদিকে, 'ন্যায়' বিচার নিয়ে জাস্টি বোবদে বলেন যে ,'আমি সবসময়ই বিশ্বাস করেছি যে ন্যায় বিচার করা একটি পবিত্র কাজ। দেশের প্রতিটি মানুষের সাধারণ অধিকার হচ্ছে ন্যায় বিচারের প্রাপ্তি। ... বিচারের ভাবনা বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হতে পারে স্থান, কাল,পাত্রের ভিত্তিতে। একটি ফ্রেমে এটি ধরা যাবে না।'

বিচার প্রক্রিয়া প্রসঙ্গে বোবদে
বিচার প্রক্রিয়া প্রসঙ্গে জাস্টিস বোবদে জানিয়েছেন, 'আজ যা ন্যায় বলে মনে হচ্ছে তা কাল না মনে হতে পারে। তবে ন্যায় বিচার আশা করা উচিত, আর তার জন্য উপযুক্ত যন্ত্র ব্যবহার করা উচিত। .. ' এরপর তিনি বলেন,'অনেকেই এটা মনে করেন যে, নাগরিক হিসাবে তাঁদের শুধু অধিকার রয়েছে, কোনও কর্তব্য নেই। আমার কাছে, অধিকার থাকলে একই সঙ্গে দায়িত্বও থাকা উচিত। '
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications