'নাগরিকত্ব বিল নিয়ে কিছু রাজনৈতিক দল পাকিস্তানের ভাষায় কথা বলছে', ঝাঁঝালো তোপ মোদীর
নাগরিকত্ব সংশোধনী বিল যেদিন লোকসভায় পাশ হয়েছে সেদিন রীতিমতো উচ্ছ্বসিত বার্তায় টুইট করেন নরেন্দ্র মোদী। এরপর প্রধানমন্ত্রী এদিন বিজেপির সভায় যোগ দিয়ে ফের একবার নাগরিকত্ব বিল নিয়ে মুখ খোলেন।
নাগরিকত্ব সংশোধনী বিল যেদিন লোকসভায় পাশ হয়েছে সেদিন রীতিমতো উচ্ছ্বসিত বার্তায় টুইট করেন নরেন্দ্র মোদী। এরপর প্রধানমন্ত্রী এদিন বিজেপির সভায় যোগ দিয়ে ফের একবার নাগরিকত্ব বিল নিয়ে মুখ খোলেন। তিনি এই ইস্যুতে বিরোধীদের যেমন তোপ দাগেন তেমনই এই বিল কতটা সুবিধা দিতে পারে মানবিক দিক থেকে সেই বিষয়টিও আলোচনায় রাখেন।
|
বিরোধীদের তোপ মোদীর
নাগরিকত্ব বিল নিয়ে এদিন নরেন্দ্র মোদী নিজের বক্তব্যে ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বক্তব্য রাখেন। তিনি বলেন, বিরোধী দলের তরফে এই ইস্যুতে পাকিস্তানের মতো ভাষায় কথা বলা হচ্ছে। এমনকি 'দাড়ি, কমাও বাক্যে' একইরকম রয়েছে বলে কটাক্ষ করেন মোদী।
|
স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাগরিকত্ব বিল!
এদিন বিজেপির সভায় মোদী বলেন, আগামী দিনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল। প্রসঙ্গত, এই বিল বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পাারশি, খ্রিস্টান উদ্বাস্তুদের ভারতীয় নাগরিক হিসাবে আশ্রয় দেওয়ার বার্তা দেয়। যা ঘিরে রীতিমতো ক্ষুব্ধ দেশেরা একাংশ। কারণ ধর্মের ভিত্তিতে এই 'আশ্রয়' ভেদাভেদের নামান্তর বলে দাবি করা হয়েছে বিরোধী রাজনৈতিক দালগুলির তরফে।
|
'এই বিল সাহায্য় করবে অত্যাচারিতদের'
বিজেপির বৈঠকে এদিন নরেন্দ্র মোদী বলেন, এই নাগরিকত্ব বিল পাশ হলে তা সাহায্য করবে অন্যদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা বহু মানুষকে। যাঁরা অত্যাচারে অত্যিষ্ট হয়ে পালাতে বাধ্য হয়েছেন তাঁদের কাছে এই বিল 'ত্রাণ' এর ভূমিকা নেবে।
|
রাজ্যসভায় আজ বিলের অগ্নিপরীক্ষা!
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে ৩১১ জনের সমর্থন নিয়ে। যার বিপক্ষে ছিলেন ৮০ জন সাংসদ। এবার সেই নাগরিকত্ব বিল পেশ হতে চলেছে রাজ্যসভায়। আর তা নিয়েই এদিন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।












Click it and Unblock the Notifications