'কাশ্মীরের পরিস্থিতির পুনরাবৃত্তি উত্তরপূর্বে', CAB নিয়ে কেন্দ্রকে তোপ কংগ্রেসনেতা আজাদের
নাগরিকত্ব বিলের প্রতিবাদে সংসদের দুই কক্ষেই প্রতিবাদ ক্ষোভে, বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস সাংসদরা। সংসদে কংগ্রেস নেতা আনন্দ শর্মা থেকে গুলাম নবি আজাদরা এই বিলের বিরোধিতায় সোচ্চার হন। এরপর বৃহস্পতিবার গুলাম নবি আজাদ বলেন, গোটা উত্তরপূর্ব জ্বলছে। সেখানের পরিস্থিতির সঙ্গে তিনি কাশ্মীরের পরিস্থিতির তুলনা করেন।

কংগ্রেসের তোপ
কংগ্রেসের তরফে রাজ্যসভায় বলা হয়েছে, এই নাগরিকত্ব সংশোধনী বিল ভারতের সংবিধানের পরিপন্থী। এটি ভারতীয় সংবিধানের বিরোধী। কংগ্রেসের দাবি, সরকার জোর করে কণ্ঠরোধ করতে চাইছে মানুষের।

আজাদের তোপ মোদীকে
কংগ্রেসের তরফে গুলাম নবি আজাদের দাবি, প্রধানমন্ত্রী উত্তর পূর্বের মানুষকে আশ্বস্ত করলেও, সেই আশ্বাস কোনও কাজে লাগবেনা যখন মানুষকে 'খুন' করা হচ্ছে। প্রসঙ্গত, সূত্রের দাবি, গুয়াহাটিতে ইতিমধ্যেই বিক্ষোভ ঘিরে ২ টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সেখানে বন্ধ রয়েছে ইন্টারনেট। জারি রয়েছে কার্ফু।

১৪৪ ধারা প্রসঙ্গে গুলাম নবি আজাদ
গুলাম নবি আজাদ বলেন, ১৪৪ ধারা জারি করে, কার্ফু জারি করে, লাঠি চার্জের নির্দেশ দিয়ে মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ' আর এভাবেই তাঁদের মেরে ফেলা হচ্ছে'।

জম্মু ও কাশ্মীরের সঙ্গে অসমের তুলনা
কংগ্রেসের তরফে অসমের পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়েছে কাশ্মীরের পরিস্থিতির। গুলাম নবি আজাদ বলেন, 'আশ্বাস কি সত্যিই কাজে করে? এটা তো কাশ্মীরের মানুষের সঙ্গে যা ঘটেছে তাইই আবার দেখা যাচ্ছে অসমে। উত্তরপূর্বের রাজ্যগুলিতে যা ঘটছে , তা যেন কাশ্মীরের ঘটনারই পুরাবৃত্তি'। '












Click it and Unblock the Notifications