বিরোধী হট্টগোলের মাঝেই লোকসভায় পাশ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬
বিরোধীদের শত বিরোধ-বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ পাশ করিয়ে নিল কেন্দ্র সরকার।
বিরোধীদের শত বিরোধ-বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ পাশ করিয়ে নিল কেন্দ্র সরকার। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এদেশে আসা সেদেশের ছয়টি সংখ্যা গোষ্ঠীকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। সেই পথই প্রশস্ত হল।

এই বিলের প্রতিবাদে ওয়াকআউট করে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জানিয়েছে এই বিল হিংসার পরিবেশ তৈরি করবে। এদিন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিতর্কিত সিটিজেনস অ্যামেন্ডমেন্ট বিল ২০১৬ পেশ করেন।
The Citizenship Amendment Bill 2019 has been passed in Lok Sabha. pic.twitter.com/RMBMNcNlQZ
— ANI (@ANI) January 8, 2019
তৃণমূল সাংসদ সৌগত রায় সংসদে এই বিলের বিরুদ্ধে স্পিকারের হস্তক্ষেপ দাবি করেন। তিনি বলেন, এই বিলে ছয়টি ধর্মের মধ্যে মুসলমানদের অন্তর্ভুক্ত করা হয়নি। দয়া করে এই বিলটিকে ধর্মনিরপেক্ষ করুন। ধর্মের ভিত্তিতে যাঁরা ভারতে আশ্রয় চাইবেন তাদেরই আশ্রয় দেওয়া উচিত বলে সৌগত দাবি করেছেন।












Click it and Unblock the Notifications