২০১৯ নাগরিকত্ব বিল: জ্বলছে অসম! পাঞ্জাব, কেরলেও বিরোধিতার সুরে মুখ্যমন্ত্রীদের সাফ বার্তা

মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে গুয়াহাটিতে। অসমের সঙ্গে বিমান ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ত্রিপুরার। আর অন্যদিকে, উত্তর পূর্বের একের পর এক রাজ্যে ক্রেমই জ্বলছে হিংসার আগুন। ২০১৯ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ক্রমেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরপূর্ব ভারতে । এদিকে, উত্তরপূর্ব ভারতের পাশপাশি, এই বিলের বিরোধিতায় সামিল হয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের দুটি রাজ্য।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন?

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সাফ জানিয়ে দিয়েছেন তাঁর রাজ্যে তিনি কিছুতেই নাগরিকত্ব সংশোধনী বিল লাগু করবেন না। তাঁর রাজ্যের বিধানসভায় যাতে এই বিল পাশ না হয় তার সম্পূর্ণ বন্দোবস্ত করতে শুরু করেছে পাঞ্জাবের কংগ্রেসস সরকার। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মতে, এই বিল ভারতের নিরপেক্ষ চরিত্রকে আঘাত করে।

কেরলের মুখ্যমন্ত্রীর বার্তা

পাঞ্জাবের পাশাপাশি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সাফ জানিয়ে দিয়েছেন যে বাম শাসিত কেরলে কিছুতেই কার্যকরী হতে দেওয়া হবেনা নাগরিকত্ব সংশোধনী বিলকে।

 দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের বার্তা কার্যকর হবে না, বলছে বিশেষজ্ঞরা

দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের বার্তা কার্যকর হবে না, বলছে বিশেষজ্ঞরা

পাঞ্জাব ও কেরলের সরকারের বিরোধিতা সত্ত্বেও এই বিল দুই রাজ্য়েই লাগু করতে হবে বলেই দাবি সংবিধান বিশেষজ্ঞদের। কারণ বিলটি কোনও রাজ্য সরকারের অধীনে নেই। কেন্দ্রীয় আইনসভা দ্বারা অনুমোদিত এই বিলকে রাজ্য গ্রহণ করতে বাধ্য হবে বলেই দাবি একাধিক বিশেষজ্ঞের। তাঁদের বক্তব্য দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজনৈতিক আবেগ থেকে বা ক্ষোভ থেকে এমন বার্তা দিলেও তা বাস্তবে কার্যকরী হবেনা।

 'নো এনআরসি, বাংলায় এনআরসি হবে না ' বার্তা মমতার

'নো এনআরসি, বাংলায় এনআরসি হবে না ' বার্তা মমতার

এদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এনআরসি ও নাগরিকত্ব বিল দুটি ইস্যুতেই বিজেপি সরকারের বিরোধিতা করে গিয়েছেন। কয়েকদিন আগেও খড়গপুরের সভায় তিনি সাফ বার্তা দেন যে বাংলার বুকে তিনি কিছুতেই নাগরিকত্ব বিল বা এনআরসি হতে দেবেননা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+