দুই গোষ্ঠীর ঝামেলা থামাতে মেট্রো স্টেশনেই গুলি ছুঁড়লেন সিআইএসএফ আধিকারিক

দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল থামাতে মেট্রো স্টেশনের ভেতরেই শূন্যে গুলি চালালেন এক সিআইএসএফ আধিকারিক

দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল থামাতে মেট্রো স্টেশনের ভেতরেই শূন্যে গুলি চালালেন এক সিআইএসএফ আধিকারিক। মঙ্গলবার রাত ৮.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির আজাদপুর মেট্রো স্টেশনে। দুই পক্ষের ঝামেলার মধ্যে এক পুলিশকর্মীকেও মারধর করা হয় বলে জানা গিয়েছে।

দুই গোষ্ঠীর ঝামেলা থামাতে মেট্রো স্টেশনেই গুলি ছুঁড়লেন সিআইএসএফ আধিকারিক

মঙ্গলবার রাতে দিল্লির আজাদপুর মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার দুই ব্যক্তির মধ্যে ঝামেলা শুরু হয়। উপস্থিত নিরাপত্তারক্ষীরা দুজনকেই কন্ট্রোল রুমে নিয়ে গিয়ে গণ্ডগোল বাধানোর দায়ে জরিমানা করেন। কিন্তু এরইমধ্যে ওয়াজিরপুর এলাকার বাসিন্দা ওই যুবক ফোন করে লোকজন ডেকে আনে স্টেশন চত্বরে। কিছুক্ষণের মধ্যেই প্রায় ২০জন সেখানে চলে আসে। এরপরই শুরু হয় হাতাহাতি। এমনকী দিল্লি পুলিশের কনস্টেবল এম এল মীনাকেও মারধর করা হয় বলে অভিযোগ। কলার ধরে টানাটানি করা হয় সিআইএসএফ অ্যাসিস্ট্যান্ট সাব- ইন্সপেক্টর মহম্মদ উমরকেও। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোমর থেকে সার্ভিস রিভলভার বের করে শূন্য গুলি চালান মহম্মদ উমর।

ঘটনায় মেট্রো স্টেশন চত্বরে আতঙ্কের সৃষ্টি হলেও ট্রেন পরিষেবায় কোনও বাধা আসেনি বলে মেট্রো রেল আধিকারিকরা জানিয়েছেন। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে হচ্ছে বলে মেট্রো-রেল সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+