মুকেশ আম্বানির বাড়িতে ডিউটি করার সময় গুলি চালিয়ে মৃত সিআইএসএফ জওয়ান
মুকেশ আম্বানির বাড়িতে ডিউটি করার সময় গুলি চালিয়ে মৃত সিআইএসএফ জওয়ান
মুম্বইয়ে এক বাড়িতে ডিউটি চলাকালীন সিআইএসএফের এক জওয়ান নিজের ওপর গুলি চালালো। জানা গিয়েছে, ওই জওয়ান দক্ষিণ মুম্বইয়ের আন্তিলিয়াতে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির বাড়িতে মোতায়েন ছিলেন।

বুধবার ওই জওয়ান তাঁর ডিউটি করছিলেন। সেই সময় তাঁর হাতে ছিল একটি রাইফেল। আচমকাই সেখান থেকে গুলি চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় জেজে হাসপাতালে। দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications