Kangana Ranaut Slapped By CISF Guard: মা'য়ের জন্য হাজার চাকরি কুরবান! পোস্ট কুলবিন্দর কৌরের
Kangana Ranaut Slapped By CISF Guard: বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) চড় সিআইএসএফের মহিলা কনস্টেবলের! চন্ডীগড় বিমানবন্দরের এই ঘটনা ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড়। ইতিমধ্যে অভিযুক্ত কুলবিন্দর কৌরকে আটক করা হয়েছে। ঘটনার পরেই সিআইএসএফের তরফে তাঁকে সাসপেণ্ড করা হয়েছে।
ঘটনার পরেই বলিউডকে আক্রমণ করে টুইট করেন কঙ্গনা। যা নিয়ে নতুন করে বিতর্ক (Kangana Ranaut Slapped By CISF Guard) তৈরি হয়েছে। ঘটনায় কেউ কঙ্গনার পাশে এসে দাঁড়িয়েছেন তো কেউ আবার সিআইএসএফের ওই মহিলা কনস্টেবলের পাশে দাঁড়িয়েছেন। চাকরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও এই বিতর্কের মধ্যেই এই বিষয়ে নিজেই নিজের এক্স হ্যান্ডেলে মুখ খুলেছেন।

কুলবিন্দর লিখছেন, নিজের চাকরি নিয়ে আমার চিন্তা নেই। মায়ের সম্মানের জন্য এমন হাজার চাকরি কুরবান...! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল তাঁর এই পোস্ট। এই অবস্থায় যদিও কুলবিন্দরের পাশে এসে দাঁড়িয়েছেন বিশাল দাদলানি। এমনকি তাঁকে চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন।
বিশাল জানিয়েছেন, সিআইএসএফের ওই কনস্টেবল যদি চাকরি হারান তাহলে তাঁকে চাকরি দেব। তবে কোনও ভাবেই হিংসাকে সমর্থন করি না। কিন্তু কুলবন্দির কৌরের ক্ষোভের কারন তিনি অনুধাবন করতে পেরেছেন বলেও জানিয়েছেন বিশাল। আর তাতে অভিনেত্রী আরও চটেছেন।
সরাসরি বলিউড আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেন। যদিও তা পরে তা ডিলিটও করে দেন। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার চন্ডীগড় বিমানবন্দরে সিআইএসএফের মহিলা কনস্টেবল কুরবন্দির কৌরের হাতে মার খেতে হয় নব নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে।
मुझे नौकरी की फिक्र नहीं है,
— Kulvinder Kaur (@Kul_winderKaur) June 7, 2024
मां की इज्जत पर ऐसी हजारों नौकरियां कुर्बान है- कुलविंदर कौर
কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। যা নিয়ে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। আর সেই মন্তব্য ভালো চোখে নেননি কুরবন্দির। তৈরি হয়েছিল। আর সেই ক্ষোভ থেকেই এই ঘটনা বলে স্পষ্ট সিআইএসএফের মহিলা কনস্টেবলেরের বক্তব্যে। ঘটনার পরেই কনস্টেবলের পক্ষে ফের পথে নামছে কৃষক সমাজ।
তাঁর সমর্থনে কৃষকরা আগামী ৯ জুন বিক্ষোভে নামছেন। শুধু তাই নয়, কুলবিন্দর কৌরের বিরুদ্ধে যেন কোনও অযৌক্তিক ব্যবস্থা না নেওয়া হয় সেই আবেদনও জানানো হয় কৃষক সংগঠনের তরফে। এমনকি এসকেএম নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল এবং কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধে এই বিষয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। পঞ্জাবের পুলিশের ডিজিপি গৌরব যাদবের সঙ্গে দেখা করার পরিকল্পনাও করছেন তাঁরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications