পপকর্ন খেতে খেতে সিনেমা দেখার মজা শেষ, নিউ নর্মালে বিনোদনের গাইডলাইন বেঁধে দিল কেন্দ্র
পপকর্ন খেতে খেতে সিনেমা দেখার মজা শেষ, নিউ নর্মালে বিনোদনের গাইডলাইন বেঁধে দিল কেন্দ্র
করোনা সংক্রমণ যখন একদিকে বাড়ছে ঠিক সেই সময়ই শুরু হয়ে গিয়েছে আনলক ৫। দীর্ঘ সাত থেকে আটমাস পর সিনেমা হল, থিয়েটার খোলার অনুমতি দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা, থিয়েটার। তার জন্য গাইডনাই তৈরি করে দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

সিনেমা দেখার নিউ নর্মাল
পপ কর্ন খেতে খেতে সিনেমা দেখার দিন শেষ। এবার বিনোদনেও করোনা সুরের আতঙ্ক তাড়া করবেষ তাই যতটা সম্ভব সতর্ক হয়েই সিনেমা, থিয়াটার দেখতে যেতে হবে। অনলক ৫-এ সিনেমা হল, থিয়েটার খোলার অনুমতি দিয়েছে মোদী সরকার। তার আগে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

সিনেমা হলের গাইডলাইন
সিনেমা হলেরও গাইডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সিনেমা এবং থিয়েটার হল চালাতে হবে। পুরো আসন ভরা যাবে না। আসন বা টিকিট দেওয়ার সময় পর্যাপ্ত শারিরীক দূরত্ব থাকে এমন ভাবেই টিকিট দিতে হবে। হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের বন্দোবস্ত রাখতে হবে। আরোগ্য সেতু অ্যাপ ডাউন লোক করতে হবে দর্শকদের।

শরীর খারাপ থাকলে জানাতে হবে
শরীর খারাপ নিয়ে সিনেমা হলে প্রবেশ করা যাবে না। মাথা ব্যাথা থাকলেও সেটা জানাতে হবে। সিনেমা হলে ঢোকার আগে দর্শকদের থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। মাল্টি প্লেক্স হলে পর পর একই স্ক্রিনে শো রাখা যাবে না। দুটি পৃথর স্ক্রিনে পৃথক সময়ে শো রাখতে হবে। অনলাইনে টিকিট কাটার প্রবণতা বাড়াতে হবে।

প্রতিদিন ডিসইনফেক্টেড করা বাধ্যতামূলক
প্রতিদিন ডিসইনফেক্টড দিয়ে পরিষ্কার করতে হবে সিনেমা হল থিয়েটার। ভিড় এড়াতে টিকিট কাউন্টারের সংখ্যা বাডাতে হবে। হাফ টাইমে যাতে দর্শকরা বাইরে কম বেরোন সেদিকে নজর রাখতে হবে। কেবল মাত্র প্যাকেট জাত শুকনো খাবারই সিনেমা হলের ভেতরো নিয়ে যাওয়া যাবে। সিনেমা হলের কর্মীদের পর্যাপ্ত পিপিইকিট , ফেসমাস্ক বা ফেসিয়াল শিল্ড দিতে হবে।












Click it and Unblock the Notifications