করোনা কমতেই বাড়ছে দেশে সিগারেট বিক্রি, গতবছরের তুলনায় বৃদ্ধি ১০ শতাংশ
করোনা কমতেই বাড়ছে দেশে সিগারেট বিক্রি, গতবছরের তুলনায় বৃদ্ধি ১০ শতাংশ
করোনাকালীন লকডাউন ও কোভিডে ফুসফুসের সংক্রমণের কারণে বিশেষজ্ঞদের নিষেধাজ্ঞায় একধাক্কায় অনেকটা কমেছিল করোনা সংক্রমণ৷ করোনা কমতেই দেশে সিগারেটের বিক্রি বাড়ছে৷ অফিস ও সরকারি দফতরগুলি নতুন করে খুলে দেওয়া ও লকডাউন বিধিনিষেধ তুলে নেওয়ার কারণে ভারতে সিগারেট বিক্রি প্রথমবারের মতো প্রাক-মহামারী স্তরকেউ ছাপিয়ে গিয়েছে৷ করেছে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে মার্চে শেষ হওয়া আর্থিক বছরে সিগারেট বিক্রি মহামারী শুরুর আগের বছরের তুলনায়ও ২ শতাংশ বেড়েছে৷ গত বছরের তুলনায় দেয়ে সিগারেটের বিক্রি ৮-১০ শতাংশ বেড়েছে।

সিগারেটের বিক্রি বাড়তেই শেয়ার মার্কেটে ভালো পারফর্ম করছে আইটিসি
২০২০ সালে, লকডাউনের কারণে সারা দেশে সিগারেটের বিক্রি কমে গিয়েছিল। ভারতের সবচেয়ে বড় সিগারেট বিক্রেতা আইটিসি গত কয়েক সপ্তাহে ডি-স্ট্রীটে ভালো পারফর্ম করেছে। ২৪ ফেব্রুয়ারী থেকে আইটিসি শেয়ারের দাম প্রতি ইক্যুইটি শেয়ার ২০৮ টাকা থেকে বেড়ে ২৬৯ টাকা হয়েছে, যা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধির সমান। সংবাদমাধ্যমের খবর সাব-৬৪ মিমি সিগারেটের বিক্রি প্রাক-মহামারী স্তরকে ছাড়িয়ে গিয়েছে এবং প্রিমিয়াম কিং সাইজ সিগারেটের বিক্রিতে ভালোরকমের বৃদ্ধি ঘটেছে৷ আইটিসি-র মালিকানাধীন দুটি শীর্ষ-বিক্রীত সাব-৬৪ মিমি সিগারেট ব্র্যান্ড গোল্ড ফ্লেক এবং ক্যাপস্টানের বিক্রি বেড়েছে কয়েক শতাংশ৷

কিন্তু কেন ভারতে সিগারেট বিক্রি বাড়ছে?
এক, স্থিতিশীল কর এবং আবগারি শুল্ক সিগারেট বিক্রির সহায়ক৷ ভারতে সিগারেটের উপর করের হার গত দুই বছরে পরিবর্তিত হয়নি। এর ফলে দাম স্থিতিশীল হয়েছে, বিশেষ করে সাব-৬৪ মিমি সিগারেটের দাম স্থির রয়েছে।

দুই, বিধিনিষেধ শিথিল
ভারত সরকার গত ২০২১ এ দ্বিতীয় তরঙ্গের পরে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতের উপর বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তারপর থেকেই সিগারেটের বিক্রি বেড়েছে নিয়মিত। এছাড়াওচলতি বছর ফেব্রুয়ারিতে কেন্দ্র সরকার করোনাজনিত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যা সিগারেট বিক্রির হারকে গতি দিয়েছে। বিধিনিষেধ উঠতেই অফিস এবং পাবগুলি মহামারীর আগের সময়ের মতোই মূলত কাজ করতে শুরু করেছে। সামাজিক অনুষ্ঠানগুলিও কম বিধিনিষেধের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে যা ভারতে সিগারেট বিক্রিকে ঊর্ধ্বমুখী করে তুলেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications