Goa Assembly election 2022: বিজেপির হাত ছাড়ছেন ক্রিশ্চান বিধায়করা, ভোট ব্যাঙ্কে বড় ধাক্কার শঙ্কা
Goa Assembly election 2022: বিজেপির হাত ছাড়ছেন ক্রিশ্চান বিধায়করা, ভোট ব্যাঙ্কে বড় ধাক্কার শঙ্কা
গোয়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে সংকট। একে একে দল ছাড়ছেন ক্রিশ্চান বিধায়করা। এতে ক্রিশ্চান ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে বিজেপির তাতে কোনও সন্দেহ নেই। গতকালই গেরুয়া শিবির ছেড়ে বেরিয়ে এসেছেন বিজেপি বিধায়ক মাইকেল লোবো। তিনি কোন দলে যোগ দেবেন তা এখনও স্পষ্ট করেননি। তবে পার্টির প্রতি ক্ষোভ প্রকাশ করেই যে তিনি দল ছেড়েছেন তা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন।

দল ছাড়লেন লোবো
গোয়া বিধানসভার মন্ত্রী এবং বিজেপি বিধায়ক মাইকেল লোবে গতকাল দল ছেড়েছেন। বিধায়ক পদ থেকেই ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। প্রকাশ্যেই সাংবাদিকদের তিনি জানিয়েছেন। দলের প্রতি ভীষভাবে অসন্তুষ্ট তিনি। সেকারণেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন একাধিক রাজনৈতিক দলের সঙ্গে তাঁর কথা হয়েছে ঠিকই তবে এখনই কোন দলে যাচ্ছেন সেটা স্পষ্ট করতে চাননি লোবে। ভোটের মুখে লোবোর হঠাৎ করে পার্টি ছাড়া এবং প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার ঘটনায় চাপ বাড়বে বিজেপির তাতে কোনও সন্দেহ নেই।

কোন দলে যাচ্ছেন লোবো
সূত্রের খবর কংগ্রেসের সঙ্গে কথা বলেছেন লোবো। নিজের স্ত্রীর টিকিট নিয়েই মূলত পার্টির সঙ্গে বিবাদ তৈরি হয়েছিল মাইকেল লোবোর। কিন্তু কংগ্রেসের সঙ্গে আলোচনায় তাঁর টিকিট নিশ্চিত হলেও তাঁর স্ত্রীর টিকিট নিশ্চিত হয়নি েসকারণে কংগ্রেসের সঙ্গে আলোচনা আপাতত স্থগিত রেখেছেন তিনি। এখনই কংগ্রেসে যাওয়ার সিদ্ধান্ত নিতে চাইছেন না লোবো। তিনি তাঁর স্ত্রী ডালিয়ার টিকিট চান সোইলিম কেন্দ্র থেকে। সেটা দিতে রাজি হয়নি কংগ্রেস।

তৃণমূেলর সঙ্গে কথা
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কথা বলেছেন মাইকেল লোবো। তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে নািক তাঁর বৈঠক হয়েছে। স্ত্রী ডালিয়ার িটকিট সোইলিম কেন্দ্র থেকে দিতে তৃণমূল কংগ্রেস রাজি হয়েছে কিনা তা নিশ্চিত হয়নি এখনও। তবে লিবোর হঠাৎ করে দলত্যাগে বিজেপি যে রীতিমত চাপে রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণে লোবোকে দলে নেওয়ার সবরকম চেষ্টা চালাবে তৃণমূল কংগ্রেস এমনই মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির ভোট ব্যাঙ্কে ধাক্কা
লোবো হঠাৎ করে দলত্যাগে ভোটের মুখে চাপে পড়েছে গোয়ার গেরুয়া শিবির। কারণ উত্তর গোয়ায় বেশ প্রভাবশালী নেতাদের তালিকায় পড়েন লোবো। তাঁর হঠাৎ করে দল ছাড়ার সিদ্ধান্তে ৫ থেকে ৬টি বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোট ব্যাঙ্কে ধাক্কা আসবে তাতে কোনও সন্দেহ নেই। তবে শুধু লোবো নন এর আগে গোয়ায় একাধিক বিজেপি বিধায়ক দল ছেড়েছেন। কাজেই ক্রিশ্চানদের ভোটে ধাক্কা আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications