Citizenship Act: বাংলাদেশি অনুপ্রবেশ ঝুঁকির মাঝেই ভারতের নাগরিকত্ব পেলেন পাকিস্তানি ব্যক্তি, সৌজন্যে CAA
CAA: জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক। সেদেশের করাচির (Karachi) বাসিন্দা। ৪৩ বছর পর ভারতের নাগরিকত্ব (Indian Citizenship) পেলেন শেন সেবাস্তিয়ান পেরেইরা নামে এক ব্যক্তি। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের (NRC) আওতায় ভারতের নাগরিক হলেন তিনি। গত মঙ্গলবার হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র (Certificate) হাতে পেলেন তিনি।
পাকিস্তানের করাচিতে ১৯৮১ সালের ৪ অগাস্ট জন্ম গ্রহণ করেন পেরেইরা। খ্রিষ্টান (Christian) ধর্মাবলম্বী তিনি। পাকিস্তানের নাগরিক হলেও তাঁর জন্মের পর গোটা পরিবার চলে আসে ভারতে। মাত্র চার মাস বয়সে গোয়ায় চলে আসেন তিনিও। উত্তর গোয়ার আনজুনার কাছে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি ও তাঁর পরিবার। কিন্তু এতদিন তিনি বিদেশি নাগরিক হিসেবেই এদেশে ছিলেন।

এদিন তিনি বলেন, "আমার স্কুলের পড়াশোনা থেকে যাবতীয় উচ্চশিক্ষা ভারতে থেকেই সম্পন্ন হয়েছে। আমার স্ত্রী ভারতীয়। শুনেছি ভারতীয়দের সঙ্গে বিয়ে হলে তাড়াতাড়ি নাগরিকত্ব মেলে। নাগরিকত্বের জন্য অনেক আগেই আবেদন করেছিলাম। তবে দীর্ঘদিন ধরে সেই আবেদন পেন্ডিং ছিল।"
এতদিন অস্থায়ী ভিজিটর ভিসার (Visitor Visa) উপর নির্ভর করে ভারতে থাকতেন ওই পাকিস্তানি নাগরিক। তিনি জানান, "প্রতি বছর আমাকে ভিসা রিনিউ করতে বিদেশি নাগরিকদের জন্য আঞ্চলিক রেজিস্ট্রেশন অফিসে ছুটতে হত। ২০১৯ সালে সিএএ-র কথা প্রথম জানতে পারি। তবে তা বাস্তবায়ন হবে কি না তা নিয়ে সন্দিহান ছিলাম।
#WATCH | Panaji: Goa CM Pramod Sawant on December 10 handed over the citizenship certificate to Pakistan-born Shane Sebastian Pereira under the Citizenship (Amendment) Act, 2019. pic.twitter.com/FErmpKOeGh
— ANI (@ANI) December 12, 2024
তবে সংবাদমাধ্যমে অপর এক পাকিস্তানি নাগরিকের নাগরিকত্ব পাওয়ার কথা শুনেছিলেন বলে জানান তিনি। সেই পন্থা অবলম্বন করেই তিনিও ওই আবেদন করেন বলে জানান পেরেইরা। গোয়াবাসী হিসেবে তিনিই দ্বিতীয় ব্যক্তি যিনি বিদেশি হয়ে ভারতের নাগরিকত্ব পেলেন। গোয়ার সচিবালয়ে পেরেইরাকে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
মুখ্যমন্ত্রী জানান, "অনেকেই গোয়ায় নাগরিকত্বের আবেদন করেছেন কিন্তু তাদের আবেদন বর্তমানে বিবেচনাধীন অবস্থায় রয়েছে। ওই পাকিস্তানি নাগরিককে ভারতের নাগরিকত্ব প্রদানের এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। তাঁদেরই ঐকান্তিক প্রচেষ্টায় সিএএ আইনে পরিণত হয়েছে।"












Click it and Unblock the Notifications