খ্রীষ্টান–হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে আফগানিস্তানে পাঠানো হচ্ছে, বিতর্কিত মন্তব্য কেরল বিশপের

খ্রীষ্টান–হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে আফগানিস্তানে পাঠানো হচ্ছে, বিতর্কিত মন্তব্য কেরল বিশপের

লাভ জিহাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেরলের এক খ্রীষ্টান যাজক। ক্যাথলিক চার্চের বিশপ জোসেফ কালারংগাট বৃহস্পতিবার একটি বড় বিতর্কের সৃষ্টি করেন। তিনি জানান যে খ্রীষ্টান মেয়েদে একটি বড় অংশ '‌লাভ ও মাদক জিহাদ’‌–এর শিকার হচ্ছে কেরলে এবং যেখানে অস্ত্র ব্যবহার করা যাবে না, সেখানে চরমপন্থীরা এ ধরনের পদ্ধতি ব্যবহার করে অন্য ধর্মে ধর্মান্তরিত করে যুব সম্প্রদায়কে ধ্বংস করছে।

খ্রীষ্টান–হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে আফগানিস্তানে পাঠানো হচ্ছে, বিতর্কিত মন্তব্য কেরল বিশপের

ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য করার সময় পালা (‌কেরল)‌ বিশপ জোসেফ কালারংগাট বলেন, 'তারা বুঝতে পেরেছে যে ভারতের মতো দেশে, অস্ত্র হাতে নিয়ে অন্যদের ধ্বংস করা সহজ নয়। তারা অন্য পদ্ধতি ব্যবহার করছে। তাদের লক্ষ্য হল নিজেদের ধর্মের প্রচার করা এবং মুসলিম নয় এমন সবাইকে শেষ করে দেওয়া। তারা লাভ জিহাদ ও মাদক জিহাদ ব্যবহার করছে।’ বিশপ এও বলেন, '‌জিহাদিরা লাভ ও অন্যান্য মাধ্যমে, অন্য ধর্মের মহিলাদের ব্যবহার করছে খারাপ উদ্দেশ্যে, জঙ্গি কার্যকলাপে বা আর্থি লাভের জন্য। যারা লাভ জিহাদ নেই তা প্রমাণ করার চেষ্টা করছে তারা অজ্ঞতা দেখানোর চেষ্টা করছে। এটা কোনও প্রেম করে বিয়ে নয়, এটা হচ্ছে যুদ্ধের কৌশল।’‌

সাইরো মালাবার চার্চের পালা বিশপ মার জোসেফ কালারংগাট অভিযোগ করেন যে '‌লাভ জিহাদ’‌–এর নাম করে, মুসলিম নয় এমন মেয়েরা, বিশেষ করে যারা খ্রীষ্টান সম্প্রদায়ের, তারা ভালোবাসার ফাঁদে পড়ে ধর্মান্তর হয়ে যায় এবং তাদের অপব্যবহার করে জঙ্গি কার্যকলাপের মতো ধ্বংসাত্মক কাজে লাগানো হয়। তিনি কুরুভিলানগড়ে এই জেলার একটি গির্জায় উদযাপনের সময় ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই কথাগুলি জানিয়েছেন। কেরল তথা বিশ্বজুড়ে সাম্প্রদায়িকতা, ধর্মীয় বৈষম্য, অসহিষ্ণুতা এবং অবজ্ঞা গড়ে তোলার চেষ্টাকারী জিহাদিদের উপস্থিতির বিরুদ্ধে সতর্ক করে বিশপ জানিয়ে ছিলেন যে তারা অন্যান্য ধর্মকে ধ্বংস করার জন্য বিভিন্ন উপায় ব্যবহার করছে।

প্রাক্তন ডিজিপি লোকনাথ বেহরার করা সাম্প্রতিকতম বিবৃতিতে উদ্ধৃত করে বিশপ জানিয়েছেন যে কেরল ধীরে ধীরে জঙ্গি নিয়োগের কেন্দ্র হয়ে উঠছে এবং দক্ষিণের এই রাজ্য চরমপন্থী গোষ্ঠীর একটি ঘুমন্ত সেলে পরিণত হচ্ছে। এখানেই শেষ নয় বিশপ এও অভিযোগ করেন যে অন্যান্য ধর্মের মেয়েদের জিহাদিরা ফাঁদে ফেলার প্রশিক্ষণ দেয় ও মগজধোলাই করে। তিনি এও অভিযোগ তোলেন যে রাজ্যের খ্রীষ্টান ও হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে সম্প্রতি আফগানিস্তানে জঙ্গি ডেরায় পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন যে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেআ দরকার এবং কীভাবে তাঁরা ধর্মান্তরিত হয়ে জঙ্গি ডেরায় পৌঁছাল তা তদন্ত করে দেখা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+