চৌকিদারকে সরানোর চেষ্টা করছে চোর! রাহুলকে নিশানা মোদীর
চোর চৌকিদারকে সরানোর চেষ্টা করে যাচ্ছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাম না করে বারিপদায় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চোর চৌকিদারকে সরানোর চেষ্টা করে যাচ্ছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাম না করে বারিপদায় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চৌকিদারই চোর হ্যায়, কংগ্রেস সভাপতির বারংবার এই অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর মন্তব্য বলে মনে করা হচ্ছে।

বারিপদায় প্রধানমন্ত্রীর মন্তব্য, চোরেরা প্রথম এবং সব থেকে আগে চৌকিদারকে সরানোর চেষ্টা করছে। কেননা সেটা ছাড়া তাদের কোনও উদ্দেশ্যই পূরণ হবে না।
প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ যেভাবে কংগ্রেসকে আক্রমণ করেছেন, সেই উপায়কে স্বাগত জানিয়েছেন মোদী। কংগ্রেসকে প্রকাশ করে, আসল তথ্য নির্মলা সীতারমণ সামনে এনেছেন বলে মন্তব্য করেছেন মোদী। দেশের নিরাপত্তা নিয়ে কংগ্রেস খেলা করছে বলেও অভিযোগ করেছেন মোদী। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কংগ্রেসের নাম না করে সংসদকে তাদের বিনোদনের জায়গা করে নিয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে রাফালে নিয়ে বক্তব্য পেশ করতে উঠলে কংগ্রেস সদস্যরা কাগজের প্লেন উড়িয়েছিলেন। লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের বারণও তাঁরা শোনেননি বলে অভিযোগ।
নির্মলা সীতারমণ কংগ্রেসকে আক্রমণ করে প্রশ্ন করেন, কেন তারা নিজেদের ১০ বছরের শাসনকালে একটিও যুদ্ধ বিমান দেশের জন্য আনতে পারনি।












Click it and Unblock the Notifications