বড়সড় বিপদ এড়ালো নৌবাহিনীর হেলিকপ্টার! আরব সাগরের পাশেই জরুরি অবতরণ
বড়সড় বিপদ এড়ালো ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার। মুম্বই উপকূলে জরুরি অবতরণ করানো হয় সেটিকে। কপ্টারে থাকা তিনজনকে ইতিমধ্যে সুরক্ষিত বাইরে বার করে আনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যেকদিনের মতোই আজ বুধবার সকালে রুটিন যাতায়াত করছিল নৌবাহিনীর অত্যাধুনিক অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ)-টি। কিন্তু কিছু ওড়ার পরেই মাঝ আকাশে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাতে। একেবারে সমুদ্রের ধারেই কপ্টারটিকে জরুরি অবতরণ করা হয় বলে জানা গিয়েছে।

তদন্তের নির্দেশ
যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছেন নৌবাহিনীর আধিকারিকরা। এমনকি ঘটনাস্থলে গিয়েছেন হ্যালের আধিকারিকরাও। কীভাবে এই ত্রুটি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘটনার পরেই নৌবাহিনীর তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে ইতিমধ্যে এই ঘটনায় তদন্তের নির্দেশ নৌবাহিনীর তরফে দেওয়া হয়েছে। আর সেই রিপোর্ট পাওয়ার পরেই স্পষ্ট হবে কেন এভাবে হেলিকপ্টারটিকে জরুরি অবরতণ করতে বাধ্য হলেন পাইলট।

হেলিকপ্টারে থাকা তিন জওয়ানকে বার করে আনা হয়
ঘটনার পরেই নৌবাহিনীর তরফে বিস্তারিত জানিয়ে টুইট করেছে নৌবাহিনী। সেখানে বলা হয়েছে উপকূল এলাকাতে যে সমস্ত নৌবাহিনীর কর্মীরা নজরদারির দায়িত্বে ছিলেন তারাই প্রথমে ছুটে আসেন। এবং উদ্ধারকাজে হাত লাগান। দ্রুত ওই হেলিকপ্টারে থাকা তিন জওয়ানকে বার করে আনা হয়। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া তিনজনের শারীরিক পরিস্থিতি ঠিক আছে বলে জানা গিয়েছে। তবে যেভাবে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করানো তা একেবারে চ্যালেঞ্জিং বলেই মনে করছেন আধিকারিকরা। একটু এদিক ওদিক হলেই বড় বিপদের সম্ভাবনা থেকে যেত বলেও দাবি নৌ আধিকারিকদের।

একের পর এক দুর্ঘটনা
বলে রাখা প্রয়োজন, এর আগে গত বছর ২০২২ সালের অক্টোবর মাসে সেনার এমনই একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে পড়ে। যেখানে কপ্টারে থাকা পাঁচজনের মৃত্যু হয়। শুধু তাই নয়, সেই বছরই কাশ্মীরের গুরেজ সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর আরও একটি চিতা হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে পড়ে। সেখানে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বড়সড় দুর্ঘটনা এড়াল দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কপ্টারটি। বারবার কেন দুর্ঘটনার কবলে হেলিকপ্টারগুলি? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল।
ছবি সৌ:এএনআই
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications