ট্রেনের দরজায় আতঙ্ক, সিঁড়িতে আটকে কাটামুণ্ডু, মহিলা কামরায় আতঙ্কের আর্তনাদ
আচমকাই আর্তনাদ। কী হয়েছে জানতে সকলেই ছুঁটে ছিলেন আর্তনাদ লক্ষ্য করে। ভয়াল আতঙ্কের সেই আর্তনাদ ভেসে এসেছিল ট্রেনের মহিলা কামরা থেকে। নাগপুর স্টেশনের প্ল্যাটফর্মে থাকা বহু জনেই ছুট লাগিয়েছিলেন সেদিকে।
আচমকাই আর্তনাদ। কী হয়েছে জানতে সকলেই ছুঁটে ছিলেন আর্তনাদ লক্ষ্য করে। ভয়াল আতঙ্কের সেই আর্তনাদ ভেসে এসেছিল ট্রেনের মহিলা কামরা থেকে। নাগপুর স্টেশনের প্ল্যাটফর্মে থাকা বহু জনেই ছুট লাগিয়েছিলেন সেদিকে। কিন্তু, সেকেন্দ্রাবাদ-নাগপুর এক্সপ্রেসের মহিলা কামরার কাছে পৌঁছে সকলেরই একই দশা। এ কী ভয়ানক দৃশ্য! মহিলা কামরার নামার সিঁড়িতে আটকে রয়েছে পুরুষের আস্ত একটা কাটা মুণ্ডু।

কীভাবে সিঁড়িতে এভাবে কাটা মুণ্ডু এল? সকলের মনেই প্রশ্ন। জিআরপি থেকে আরপিএফ সকলেই আসেন। ট্রেন থেকে যাত্রীরা নেমে যেতেই কামরা সাফাই-এর কাজ শুরু করেছিলেন কর্মীরা। সে সময় প্ল্যাটফর্মের বিপরী দরজায় থাকা সিঁড়িতে এই কাটামুণ্ডুটা আবিষ্কার হয়।
ইতিমধ্যে, নাগপুর স্টেশনের এই খবর পৌঁছয় অন্ধ্র্রপ্রদেশের কাজিপেত স্টেশনে রেল পুলিশের কাছে। সেখান থেকে একটি তদন্তকারী দল তড়িঘড়ি নাগপুর স্টেশনে পৌঁছয়। তাঁরা নাগপুর স্টেশনের রেল পুলিশকে জানান শুক্রবার সেকেন্দ্রাবাদ-নাগপুর এক্সপ্রেসের সামনে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছিল। তাঁর শরীর পাওয়া গেলেও মুণ্ডুর কোনও খোঁজ পাওযা যায়নি। মনে করা হচ্ছিল ট্রেনের ধাক্কায় শরীর থেকে মুণ্ডুটা আলাদা হয়ে কোথাও ছিটকে পড়েছে। নাগপুর স্টেশনের ঘটনায় কাজিপেত স্টেশনের পুলিশ বুঝতে পারে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের মহিলা কামরার সিঁড়িতেই মুণ্ডুটা আটকে গিয়েছিল। শনিবার-এ হওয়া এই ঘটনায় শেষমেশ কাজিপেত স্টেশনের পুলিশ মুণ্ডুটা উদ্ধার করে নিয়ে যায়।












Click it and Unblock the Notifications