পার্টি অফিসেই তৈরি হচ্ছে ছোলে ভাটুরে, পুরি এবং লাড্ডু! একেবারে উৎসবের মেজাজে দিল্লি

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সারা দেশের সঙ্গেই বাংলার ৪২ টি আসনেও হাড্ডাহাড্ডি লড়াই। তবে গণনার আগে থেকেই উত্তেজনা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এরই মধ্যে দেখা গেল একেবারে উৎসবের মহল। একদিকে যখন শুরু হয়েছে গণনার প্রক্রিয়া, অন্যদিকে ভুড়িভোজে মেতে উঠেছে কর্মী সমর্থকরা। বিজেপি ও কংগ্রেস ইতিমধ্যেই তাদের নিজ নিজ দলীয় অফিসে উদযাপন শুরু করেছে।

এমন ছবি উঠে এল দিল্লির বিজেপি পার্টি অফিস থেকে। অফিসেই বানানো হচ্ছে প্রচুর পরিমাণে পুরি, লাড্ডু। তবে শুধু বিজেপি সমর্থকরাই নয়, জয়ের প্রত্যাশা কংগ্রেস সদর দফতরেও। সকাল থেকে সেখানে বানানো হচ্ছে ছোলে ভাটুরে। লোকসভা নির্বাচনে বিজয় নিশ্চিত, আত্মবিশ্বাসী তাঁরা। তবে আদতে কোন দল করবে বাজিমাত তা তো সময়ের অপেক্ষা।

Delhi

মূলত, ১৯ শে এপ্রিল থেকে ১ লা জুন অবধি মোট ৫৪৩ টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। সরকার গঠনের জন্য একটি দল বা জোটের প্রয়োজন ২৭২টি আসন। তারই গণনা আজ। ফলাফল কি হবে সেদিকেই তাঁকিয়ে গোটা দেশ। অন্যদিকে ওড়িশা, অন্ধ্র প্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনও একই সাথে অনুষ্ঠিত হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে শাসকদল জিতেছিল ২২টি আসন। বিজেপি পেয়েছিল ১৮টি। তবে খাতাই খুলতে পারেন সিপিএম। অযদিকে কংগ্রেস পেয়েছিল ২টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+