বিজেপির মুখে ঝামা ঘষে গুজরাত ভোটের আগে অক্সিজেন পেল কংগ্রেস
মধ্যপ্রদেশে বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করে বড় অক্সিজেন পেল কংগ্রেস।
গুজরাত নির্বাচনের আগে মধ্যপ্রদেশে বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করে বড় অক্সিজেন পেল কংগ্রেস। ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে এই আসনে কংগ্রেস ১০ হাজার ৯৭০টি ভোটে জেতে। তবে সেই মার্জিন এবার বাড়িয়ে ১৪ হাজার করা হয়েছে। কংগ্রেসের নীলাংশু চতুর্বেদী বিজেপির দয়াল ত্রিপাঠীকে ১৪ হাজার ১৩৩ ভোটে পরাজিত করেছেন।

গত ৯ নভেম্বর চিত্রকূটে উপনির্বাচন হয়েছিল। চতুর্বেদী পান ৬৬ হাজার ৮১০টি ভোট। এদিকে বিজেপির ত্রিপাঠী পান ৫২ হাজার ৬৭৭টি ভোট। নোটা-য় ভোট পড়েছে ২৪৫৫টি ভোট। সবমিলিয়ে মোট ৬৫ শতাংশ ভোট পড়েছে।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে শিবরাজ সিং চৌহানের সরকার। গুজরাত ভোটের আগে মধ্যপ্রদেশে বিজেপিকে সেকেন্ড বয় করে কংগ্রেসের এগিয়ে যাওয়াকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও এই হারকে ইতিবাচক ভাবেই নিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান জানিয়েছেন, মানুষকে ধন্যবাদ। এই হারের ফলে চিত্রকূটের উন্নয়নে কোনও বাধা পড়বে না। গোটা মধ্যপ্রদেশের উন্নয়নই আমাদের লক্ষ্য।












Click it and Unblock the Notifications