Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিহারে আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ এনডিএ শিবিরে, অমিত শাহকে চিঠি চিরাগের

বিহারে আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ এনডিএ শিবিরে, অমিত শাহকে চিঠি চিরাগের

বিহাের বিধানসভা ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে তোরজোর। আসন ভাগাভাগি নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে সমীকরণের খেলা চলছে পুরোদমে। ইতিমধ্যেই আসন ভাগাভাগি নিয়ে অমিত শাহকে চিঠি দিলেন এনডিএ জোটের লোক জনশক্তি পার্টি নেতা চিরাগ পাসোয়ান। সূত্রের খবর বিজেপি জেডিইউর সঙ্গে গলাগলি শুরু করলেও এখনও নিজেদের শরিক দলগুলির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা করেননি।

বিহার বিধানসভা ভোট

বিহার বিধানসভা ভোট

বিহারে বিধানসভা ভোটের তোরজোর শুরু হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে এই প্রথম দেেশর কোনও নির্বাচন হবে। তার জন্য একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। মিটিং, মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোট দানের উপরেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এনডিএ জোটে অশান্তি

এনডিএ জোটে অশান্তি

বিহারে ভোটের িনর্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে এনডিএ জোটে অশান্তি শুরু হয়ে গিয়েছে। আসন ভাগাভািগ নিয়ে শরিক দলগুলির সঙ্গে কোনও আলোচনাই হয়নি বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এনডিএ শিবিরে অসন্তোষ বাড়তে শুরু করেছে। এই নিয়ে। এদিকে ক্ষমতা দখলে রাখতে নীতীশের প্রতি আনুগত্য দেিখয়ে চলেছে গেরুয়া শিবির।

 অমিত শাহকে চিঠি এনডিএ জোটের

অমিত শাহকে চিঠি এনডিএ জোটের

ভোট শিয়কে কিন্তু এখনও শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনও রকম আলোচনা করে উঠতে পারেনি এনডিএ। উদ্যোগী হয়েছে শরিক দলগুলিই। বিধানসভা ভোটে আসন ভাগাভাগি কী হবে তাই নিয়ে এবার অমিত শাহকে চিঠি লিখেছেন লোক জনশক্তি পার্টি নেতা চিরাগ পাসোয়ান। সেই চিঠির একটি করে কপি বিজেপি রাজ্যসভাপতি জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পাঠিয়েছেন তিনি। সূত্রের খবর এখনও পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে কোনও রকম আলোচনায় বসেনি এনডিএ।

শরিক অসন্তোষ

শরিক অসন্তোষ

দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পরেই শরিক রাজনৈতিক দলগুলির সঙ্গে অসন্তোষ বাড়তে শুরু করেছে। শিবসেনার সঙ্গে অসন্তোষের কারণে মহারাষ্ট্রে সরকার গড়তে পারেনি বিজেপি। অন্যদিকে কৃষি বিল নিয়ে শিরোমণি অকালি দলের সঙ্গে বিরোধ বেঁছেছে। এনডিএ জোট থেকে বেরিয়ে এসেছে শিরোমণি অকালি দল। এবার বিহারেও বাড়তে শুরু করেছে এনডিএ জোটে দ্বন্দ্ব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+