বাজেটের আগে আরও এক শরিককে নিয়ে বিপাকে বিজেপি! কৃষক আন্দোলনের মাঝেই জল্পনা তুঙ্গে
বাজেটের আগে আরও এক শরিককে নিয়ে বিপাকে বিজেপি! কৃষক আন্দোলনের মাঝেই জল্পনা তুঙ্গে
অটলবিহারী বাজপেয়ী , লালকৃষ্ণ আদবানীদের সময়ে বিজেপির সঙ্গে সখ্যতা যাঁদের সবচেয়ে দৃঢ় ছিল সেই শিবসেনা ও আকালিদল ইতিমধ্যেই মোদী-শাহের সঙ্গ ছেড়েছেন। বিজেপির সঙ্গে বনিবনা না হওয়ায় তারা এনডিএ যথেকে বেরিয়েছে। এবার বিহারে এলজেপির নেতা রামবিলাস পুত্র চিরাগ তৈরি করলেন নয়া সংশয়।

বাজেটের আগে চিরাগকে নিয়ে উদ্বেগ!
বাজেট ২০২১ এর আগে এনডিএর তরফে সমস্ত শরিকদের ডেকে বৈঠক সম্পন্ন হয়। তবে বৈঠকে দেখা যায়নি বিজেপির বিহারের সহযোগী এলজেপিকে। অনুপস্থিত ছিলেন চিরাগ। যারা বিহার ভোটের সময় নীতীশকে মেনে না নিতে পেরে একলা চলার বার্তা দিয়েছিল। লড়েছিল এনডিএর বাইরে থেকে। তবে বিজেপির সঙ্গে সংঘাতের রাস্তায় যাননি চিরাগরা।

চিরাগ কী জানিয়েছেন?
এনডিএর এই বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী চিঠি দিয়ে শরিকদের আমন্ত্রণ জানান বাজেট ও অন্যান্য বিষয়ে আলোচনা প্রসঙ্গে। আর তার উত্তরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন চিরাগ। প্রশ্ন উঠছে যখন দেশ জুড়ে কৃষক আন্দোলনের গতি তুঙ্গে তখনই চিরাগের এই অনুপস্থিতি কোনও রাজননৈতিক পদক্ষেপের আগাম বার্তা নয়তো?

এলজেপি ফ্যাক্টর ও জেডিইউর ক্ষোভ
এলজেপি এর আগে বিহার নির্বাচনের সময় নীতীশ বিরোধিতার সুর ধরে যেভাবে জোট ছেড়ে বেরিয়ে গিয়ে একা লড়েছে, তা দেখে নীতীশ শিবির বেশ ক্ষুব্ধ ছিল। চিরাগের সেই স্টান্সের পর জেডিইউ এনডিএর অন্দরে দাবি তোলে যাতে বিজেপি সরাসরি জানায় যে তাদের সঙ্গে এলজেপি আর নেই। যদিও শাহেরা সে পথে হাঁটেননি। তবে কনোও কোনও বিজেপি নেতা সরাসরি চিরাগ বিরোধিতা করেছেন সর্বসমক্ষে মাত্র! এরপর বাজটের আগে চিরাগের এই পদক্ষেপ নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications