বিজেপি নেতার বিরুদ্ধে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ ছাত্রীর

উত্তর প্রদেশের বিজেপি নেতা চিন্মায়নন্দের বিরুদ্ধে এবার সরাসরি মুখ খুললেন নির্যাতিতা ছাত্রী। তিনি অভিযোগ করেছেন গত ১ বছর ধরে লাগাতার তাঁকে ধর্ষণ করেছে ও চিন্ময়ানন্দ।

উত্তর প্রদেশের বিজেপি নেতা চিন্মায়নন্দের বিরুদ্ধে এবার সরাসরি মুখ খুললেন নির্যাতিতা ছাত্রী। তিনি অভিযোগ করেছেন গত ১ বছর ধরে লাগাতার তাঁকে ধর্ষণ করেছে ও চিন্ময়ানন্দ। এর আগে সরাসরি বিজেপি নেতার বিরুদ্ধে এভাবে মুখ খোলেননি নির্যাতিতা। চিন্মায়নন্দের আশ্রম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন ছাত্রী। হঠা‌ৎই একদিন ফেসবুকে আশ্রমের হোস্টেলে যৌন নির্যাতনের অভিযোগ করে নিখোঁজ হযে যায়। পরিবারের লোকেরা তারপর ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এই অভিযোগে চিন্ময়ানন্দের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মামলার তদন্তে গতি আসে। উত্তর প্রদেশ পুলিসকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ছাত্রী অভিযোগ করেছিলেন শাজাহানপুরে চিন্মায়নন্দ তাঁর কলেজের একাধিক ছাত্রীর উপর যৌন হেনস্থা করেন। পরে নিখোঁজ ছাত্রীকে রাজস্থান থেকে উদ্ধার পুলিস। পরিবারের লোকেদের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।

সিটের জেরায় বিস্ফোরক অভিযোগ

সিটের জেরায় বিস্ফোরক অভিযোগ

ছাত্রীকে তারপর জেরা শুরু করে সিটের তদন্তকারী আধিকারিকরা। প্রায় ১১ ঘণ্টা ধরে ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই আধিকারিকদের তিনি ধর্ষণের অভিযোগ জানান। ছাত্রীর দাবি, পুলিস আধিকারিকদের ধর্ষণের ঘটনা জানানোর পরেও চিন্ময়ানন্দকে তাঁরা গ্রেফতার করেনি। নির্যাতিতা ছাত্রীর দাবি তিনি প্রাণ ভয়ে রাজস্থানে পালিেয় গিয়েছিলেন। কারণ বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর তাঁকে মেরে ফেলার সবরকম চেষ্টা চলত বলে দাবি।

অভিযোগ অস্বীকার চিন্ময়ানন্দের

অভিযোগ অস্বীকার চিন্ময়ানন্দের

ছাত্রীর যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা চিন্ময়ানন্দ। তাঁর পাল্টা দাবি ওই আইনের ছাত্রী তাঁর ভাবমূর্তিতে আঘাত হানার জন্যই এই কাজ করছে। তাঁর দাবি ছাত্রীর কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও প্রমাণ নেই। কিন্তু ছাত্রী দাবি করেছেন এই ঘটনার সব প্রমাণ তাঁর কাছে আছে।

নির্যাতিতা দাবি করেছেন, যে হোস্টেলে তিনি থাকতেন সেটি সিল করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে সেই সিল খুলে সেখানে প্রমাণ দেখাতে তিনি প্রস্তুত। এমনকী তাঁর কাছে ভিডিও রয়েছে বলে দাবি করেছে নির্যাতিতা। উপযুক্ত সময়ে সেটি তিনি পেশ করবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+