লাদাখে ঠিক সীমান্তের পরপরই চিনা সেনার জমায়েত শুরু! স্যাটেলাইট চিত্রে কী ধরা পড়ছে
মুখে পিছিয়ে যাওয়ার বার্তা দিলেও আদপে তা করেনি চিন। লাদাখের একাধিক জায়গায় সীমান্তের ঠিক পর পরই চিনের ড্রাগন বাহিনীর জমায়েত শুরু হয়েছে। সেখানে শুধু জমায়েতই নয়, একাধিক চৈনিক কাজকর্মও চলছে চিনের সীমান্ত বরাবর। যা চিনা আগ্রাসনকে আরও জোরদার করছে।

নতুন ব়্যাডার চিনা সীমান্তে
চিনা সীমান্তে ভারতের ওপর নজরদারির জন্য একটি নতুন ব়্যাডার বসানো হয়েছে। ১১ মিটারের এই লং রেঞ্জ ব়্যাডার ২০১৩ থেকেই চিন সেখানে স্থাপন করলেও সীমান্তে থেকে ২০০ কিলোমিটারের মধ্যে থাকা এই ব়্যাডার আপাতত লাদাখ পরিস্থিতির ক্ষেত্রে প্রাসঙ্গিক।

ডিপিও সেক্টরে নতুন গতিবিধি
ডিবিও সেক্টরে নিয়ে এর আগেও বহু তথ্য উঠে এসেছে লাদাখের বুক থেকে। সেখানে চিনা সেনা ভারতীয় অংশে ভারতীয় সেনাকে এগোতে বাধা দিয়ে যাচ্ছে ক্রমাগত। অথচ ডিবিও সেক্টরের ওপারে চিনের সেনা নতুন একটি পোস্ট তৈরি করেছে। সেখান থেকেই তারা ভারতের সেনার ওপর নজরদারি শুরু করেছে।

গোগরা পরিস্থিতি
এদিকে গোগরা হটস্প্রিং এলাকাতেও চিনের ড্রাগন বাহিনীকে তাড়িয়ে ছেড়েছে ভারতীয় সেনা। স্যাটেলাইটের ছবি তেমনটাই জানান দিচ্ছে বলে খবর। চিনের সেনা ক্রমাগত লাদাখের এই দুই সেক্টর থেকে পিছু হটতে শুরু করে দিয়েছে বলে আপাতত খবর।

চিনের অংশে জলের পাইপলাইন
স্যাটেলাইটের চিত্র বলছে, চিনের অংশে নতুন করে জলের পাইপলাইন বসানোর কাজ চলছে লাদাখে। স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে, চিনের অংশে অ্যাম্বুলেন্স ও মার্সিডিজের মতো গাড়ি রাখা রয়েছে। এছাড়াও একাধিক তাবড় সমরাস্ত্র তারা লাদাখের চৈনিক অংশে মোতায়েন করেছে। এখানেই শেষ নয়, মে মাসের ২২ তারিখ থেকে লাদাখের চিনের দিকের অংশে মেডিক্যাল ফেসিলিটিও থাকতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications