অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে ঢুকে পড়েছে চিনা সেনা! বিজেপি সাংসদের চাঞ্চল্যকর দাবি
কাশ্মীর ইস্যুতে যখন গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতি তোলপাড়, ১৩০ কোটির দেশের উত্তরপূর্ব প্রান্তে সকলের অলক্ষ্যেই ঘটে চলেছে এক বড়সড় কাণ্ড। এমনই দাবি, বিজেপির সাংসদ তাপির গাওয়ের।
কাশ্মীর ইস্যুতে যখন গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতি তোলপাড়, ১৩০ কোটির দেশের উত্তরপূর্ব প্রান্তে সকলের অলক্ষ্যেই ঘটে চলেছে এক বড়সড় কাণ্ড। এমনই দাবি, বিজেপির সাংসদ তাপির গাওয়ের। এক চাঞ্চল্যকর তথ্যপ্রমাণ দিয়ে , এদেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া তথ্যে তাপির গাও হাড়হিম করা বিষয় জানিয়েছেন।

চিনের সেনা অনুপ্রবেশ করেছে অরুণাচলে!
অরুণাচল পূর্বের বিজেপি সাংসদ তাপির গাওয়ের দাবি, ভারতীয় সীমানার মধ্যে ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চিনা সেনা। অরুণাচল প্রদেশ ও চিন সীমান্ত পার করে চিনা সেনার বাহিনী অনুপ্রবেশ করেছে বলে সর্বভারতীয় এক সংবাদপত্রে দাবি করেছেন তাপির গাও।

অরুণাচল প্রদেশ চিনা সেনার ব্রিজ নির্মাণ
অরুণাচলপ্রদেশের ছাগলাগাম গ্রাম অবস্থিত অঞ্জ জেলায়। সেই গ্রামে রয়েছে দৈমরু নালা। অরুণাচলের সাংসদ তাপিরের দাবি , এই নালার ওপর যে কাঠের ব্রিজ রয়েছে , তা চিনের সেনার নির্মিত। তিনি জানাচ্ছেন, চিনের সেনা ভারতে প্রবেশ করেই এই নালার ওপর ব্রিজ গড়ে নিজেদের অবস্থানের সুবিধি করে নিতে শুরু করেছে

২০১৮ সালেও চিনের অনুপ্রবেশ হয় হয় এই এলাকায়!
এই প্রথম নয়, ২০১৮ সালে চিনের সেনা অরুণাচলের পথে ঢুকে পড়ে। সেই সময় , অরুণাচলের বেশ কয়েকটি জায়গায় চিনের সেনা অস্থায়ী তাঁবু খাটিয়ে থাকতেও শুরু করে বলে খবর। যে খবর স্থানীয় শিকারীরা গিয়ে সেনাকে জানায়।

বিচ্ছিন্নতাবাদে উস্কানি পাকিস্তানেরও
প্রসঙ্গত, চিনা সেনার ভারতে অন্তর্ভূক্তি নিয়ে বিজেপি সাংসদের দাবির প্রেক্ষিতে কোনও বক্তব্য জানায়নি স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে, পাকিস্তানের তরফে কয়েকদিন আগে উত্তরপূর্ব ভারতে নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদীদের উস্কে একাধিক ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। কাশ্মীর পেতে মরিয়া পাকিস্তান, উত্তরপূর্ব ভারতেও যে নজর রাখছে , সেই ভিডিও ছড়ানোর ঘটনা তারই প্রমাণ দেয়।












Click it and Unblock the Notifications