তাওয়াং উত্তেজনার মাঝেই চিনের গুপ্তচরের সন্ধান, প্রকাশ করা হল সন্দেহভাজন মহিলার স্কেচ
তাওয়াং উত্তেজনার মাঝেই চিনের গুপ্তচরের সন্ধান, প্রকাশ করা হল সন্দেহভাজন মহিলার স্কেচ
তাওয়ান সংঘাতের মাঝেই চিনের বিরুচ্ছে চরবৃত্তির অভিযোগ। তিব্বতি ধর্মগুরু দলাই লামার উপর চরবৃত্তি করা শুরু করেছে চিন। গয়ায় এক চিনা মহিলার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। সেই চিনা মহিলার স্কেচ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই সেই স্কেচ প্রকাশ করা হয়েছে। তদন্তকারীদের দাবি এই চিনা মহিলা দলাই লামার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। এবং তাঁর সম্পর্কে একাধিক তথ্য চিনে পাঠাচ্ছে।

টার্গেট দলাই লামা
তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দিয়েছে ভারত। হিমাচল প্রদেশের ধর্মশালায় থাকেন তিনি। সেখানে কেন তাঁকে রাখা হয়েছে এই নিয়ে সরব হয়েছে চিন। দলাই লামাকে দীর্ঘদিন ধরেই টার্গেট করে রেখেছে বেজিং। এবার তদন্তকারী সংস্থাগুলি জানতে পেরেছে দলাই লামার সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতে চর পাঠিয়েছে বেজিং। বিহারের বুদ্ধ গয়ায় দেখা গিয়েছে সেই চিনা মহিলাকে। তার স্কেচ প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা।

তাওয়াং সংঘাত
তাওয়াং নিয়ে ভারতের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বেজিং। গত বছর দলাই লামা তাওয়াং সফর করার পরেই তুমুল সমালোচনা শুরু হয়। তারপরেই হঠাৎ করে কয়েকদিন আগে চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনা ঘটে তাওয়াংয়ে। যদিও তাতে চার ভারতীয় জওয়ান আহত হয়েছেন। বড় কিছু তেমন ঘটেনি। তবে লাদাখ সংঘাতের মাঝেই তাওয়াংয়ে চিনা ফৌজের এই আগ্রাসন নিেয় উত্তেজনা ছড়িযেছিল। তারপরে যদিও আলোচনার মাধ্যমে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।

দলাই লামায় আপত্তি চিনের
দলাই লামাকে জঙ্গি মনে করে চিন। সেকারণেই ভারতের সঙ্গে চিনের বিরোধ আরও বাড়ছে। দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে। তার উপরে আবার তাওয়াংয়ে দলাই লামার থাকার উপরে প্রবল অসন্তোষ প্রকাশ করেছে বেজিং। তাই নিয়েই চিনের সঙ্গে তুমুল বিরোধ তৈরি হয়েছে ভারতের। তার জেরেই চিনের তাওয়াংয়ে চিনা ফৌজের সঙ্গে বিবাদে জড়িয়েছে তারা। যদিও তার জেরে তুমুল অশান্তি শুরু হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে।

চিনের আগ্রাসন ভারত সীমান্তে
গত কয়েক বছরে চিনের সঙ্গে ভারতের সংঘাত বেড়েছে। ডোকা লা থেকে শুরু হয়ে লাদাখ সহ একাধিক জায়গায় চিনের সঙ্গে প্রবল বিবাদ তৈরি হয়েছে। হঠাৎ করে অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে চিনা ফৌজের আস্ফালন নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে সীমান্তে। চিনকে কড়া হাতে দমন করেছে। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে মন দিয়েছে ভারত।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications