বন্দুক, রড, ভোজালি, ছোরা অস্ত্রের ভান্ডার নিয়ে প্রস্তুতি রেখেছিল লালফৌজ, ফাঁস বেজিংয়ের ষড়যন্ত্র
বন্দুক, রড, ভোজালি, ছোরা অস্ত্রের ভান্ডার নিয়ে প্রস্তুতি রেখেছিল লালফৌজ, ফাঁস বেজিংয়ের ষড়যন্ত্র
চিনের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। সোমবার লাদাখে সংঘর্ষের সব প্রস্তুতি করে রেখেছিল লালফৌজ। সেদিন সীমান্তে বন্দুক থেকে শুরু করে লোহার রড, ছোরা, ভোজালি, সব নিয়ে প্রস্তুত ছিল তারা। লাদাখের রেজাং লা রিজিওনে ভারতীয় জওয়ানদের টার্গেট করেছিল লালফৌজ। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

চিনের ষড়যন্ত্র
চিনাফৌজের যড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। সোমবার লাদাখে যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল তার মূলে যে চিনা ফৌজ ছিল সেটা প্রকাশ্যে চলে এসেছে। সেদিন প্রায় জনা ৩০ চিনা সৈন্যের হাতে নানারকম অস্ত্র ছিল। বন্দুক, লোহার রড, ছোরা নিয়ে তৈরি হয়ে এসেছিল তারা।

পাল্টা ভারতের উপর চাপ
নিজেরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিল চিনা বাহিনী। এদিকে অভিযোগ করে যাচ্ছে ভারতীয় সেনারা গুলি চালিয়েছে। বেআইনি ভাবে প্যাংগং সো হ্রদের দক্ষিণ তীর দিয়ে এলএসি অতিক্রম করে বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছিল ভারতীয় সেনা। তারাই প্রথম গুলি চালায় বলে অভিযোগ করেছে চিনা বাহিনী।

অরুণাচলে ৫ ভারতীয় চিনের হেফাজতে
প্রায় চার দিন পর অরুণাচলে নিখোঁজ পাঁচ ভারতীয় যে চিনে রয়েছে সেকথা মেনে নিয়েছে লালফৌজ। লাদাখে সংঘাত চলাকালীনই ৫ ভারতীয়কে অরুণাচল সীমান্ত থেকে অপহরণ করে লালফৌজ। এই নিয়ে হটলাইনে চিনা সেনাকে বার্তা পাঠিয়েছিল ভারত।

১০ থেকে ১৫ রাউন্ড গুলি
চিনা বাহিনী সোমবার ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালিেয়ছিল বলে অভিযোগ করেছে ভারতীয় সেনা। এর আগেও লাদাখে একই ভাবে ভারতীয় সেনার উপর হামলা চালিয়েছে চিনা জওয়ানরা। তাতে ২০ জওয়ান শহিদ হয়েছিল।












Click it and Unblock the Notifications