ফের ভারতকে হুঁশিয়ারি চিনা সংবাদমাধ্যমে, সঙ্গে এবার চিনা সেনাও, এবার কী বলল চিন
ফের নতুন করে ভারতকে হুঁশিয়ারি দিল চিন। চিনের সরকারি মুখপত্রে সাফ বলা হয়েছে, নিজেদের সীমান্ত রক্ষা করতে যা যা করণীয়, সবই করবে চিন।
চিনা সংবাদমাধ্যমে ফের নতুন করে হুঁশিয়ারি ভারতকে। এবার আর গ্লোবাল টাইমস নয়, এবার চিনের সরকারি মুখপত্র পিপলস ডেইলিতে। চিনা সংবাদমাধ্যমে বলা হয়েছে, নিজেদের ভূখণ্ডকে রক্ষা করতে চিন যে বদ্ধপরিকর তা ভারতের মনে রাখা উচিত। ঝোং শেং নামে এক প্রতিবেদকের লেখায় বলা হয়েছে, নিজেদের সীমান্ত রক্ষা করতে চিন যে রকম ব্যবস্থা নিতে প্রস্তুত।

গত শনিবারই চিনের গ্লোবাল টাইমসে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, সপ্তাহ দুয়েকের মধ্যেই ডোকলাম সীমান্তে ছোটখাট সামরিক অভিযান করতে চলেছে চিন। চিনা সংবাদমাধ্যমের পাশাপাশি চিনের পিপলস লিবারেশন আর্মিও এবার ভারতীয় সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিল। চিনা সেনাকর্তা লি লি জানিয়েছেন, কোনওরকম সংঘাত এড়াতে ভারতীয় সেনাবাহিনীর উচিত অবিলম্বে ডোকলাম সীমান্ত থেকে সরে যাওয়া।
শুধুমাত্র সেনাবাহিনীই নয়, ভারতের অর্থনীতির 'অবস্থা' মনে করিয়ে দিয়েছে চিন। গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক জিএসটি ও গত বছরের ডিমনেটাইজেশন ভারতের আর্থিক বৃদ্ধিকে শ্লথ করে দিয়েছে। ফলে চিনের সঙ্গে ভারত অর্থনৈতিক দিক দিয়েও পেরে উঠবে না বলে চিনা সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
তবে ভারত এখনও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চাইছে। সম্প্রতি ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের চিন সফরেও বিশেষ কাজের কাজ কিছুই হয়নি।












Click it and Unblock the Notifications