চিনা হ্যাকারদের নজরে ভারতের পাওয়ার গ্রিড, লাদাখে কোন ষড়যন্ত্রের জাল বুনছে বেজিং
চিনা হ্যাকারদের নজরে ভারতের পাওয়ার গ্রিড, লাদাখে কোন ষড়যন্ত্রের জাল বুনছে বেজিং
সম্মুখ লড়াইয়ে না গিয়ে এবার তলে তলে লাদাখ নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে বেজিং। সূত্রের খবর লাদাখে পাওয়ার গ্রিডে নজর দিয়েছে চিনা হ্যাকাররা। তারা নাকি হামলা চালাতে শুরু করেছে চিনা হ্যাকাররা। ইতিমধ্যেই সাত সাতটি লোড ডিলপ্যাচ সেন্টারে চিনা হ্যাকাররা থাবা বসিয়েছে। এমনই দাবি করেছে এক গোয়েন্দা সংস্থা যার নাম রেকর্ডেড ফিইচার।

গত ২ বছর ধরে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। ডোকালা সীমান্তে সংঘাত দিয়ে শুরু হয়েছিল বিবাদ। তার পর থেকে আর সেসম্পর্ক মধুর হয়নি। উল্টে আরও বেশি খারাপ হয়েছে। লাদাখ সীমান্ত সংঘাতের কথা সকলেই জানে। ভারতের একাধিক জওয়ান শহিদ হয়েছিলেন সেই সংঘাতে। তারপর থেকে লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে ভারতের টানাপোড়েন জারি রয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে । ইতিমধ্যেই ১৮ বার বৈঠক হয়ে গিয়েছে ভারত এবং চিনের মধ্যে। কিন্তু লাদাখ সমস্যার সমাধান কিছুতেই হয়নি।

এই নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। কিন্তু সূত্রের খবর কয়েকদিন আগেই জানা গিয়েছে চিনা হ্যাকাররা নাকি লাদাখের পাওয়ার গ্রিডে হামলা চালাতে শুরু করেছে। রেকর্ডেড ফিউচার নামে এক গোয়েন্দা সংস্থা দাবি করেছে চিনের হ্যাকাররা ইতিমধ্যেই ভারতের পাওয়ার গ্রিডে হামলা চালিয়েছে। তারা যে রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে, ভারতের সাতসাতটি ভারতীয় লোড ডিসপ্যােচ হামলা চালিয়েছে। সেগুলির বেশিরভাগই লাদাখে বিদ্যুৎ সরবরাহ করে। লাদাখে বিদ্যুৎ পরিষেবা অচল করে দিয়ে কোন পরিকল্পনার জাল বুনছে বেজিং।
আগাস্ট মাস থেকে মার্চ মাসের মধ্যে চিনা হ্যাকাররা এই হামলা চালিয়েছিল বলে জানা গিয়েছে। পাওয়ার গ্রিড ছাড়াও হ্যাকাররা এক ভারতীয় 'ন্যাশনাল ইমারজেন্সি রেসপন্স সিস্টেম' এবং একটি বহুজাতিক লজিস্টিক সংস্থার উপরও সাইবার হামলা চালিয়েছিল। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। চিন যে তলে তলে ক্রমাগত ভারতকে দুর্বল করার ছক কষছে তা প্রকাশ্যে এসে পড়েছে। এর আগেও বেজিং নানা ভাবে লাদাখ সীমান্ত দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি সারা পৃথিবীতেই হাই প্রোফাইল সাইবার হানার ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত বছর আমেরিকার পূর্ব উপকূলে একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনের সংযোগে সাইবার হামলা করা হয়েছিল। আবার অস্ট্রেলিয়াতেই বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ওই ধরনের হামলা ঘটেছিল।












Click it and Unblock the Notifications