বরফ গলার ইঙ্গিত, লাদাখ-অরুণাচল সীমান্ত সংঘাতের মাঝেই ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী

চিনের সঙ্গে সম্পর্কের উন্নতির আশা, চিনা বিদেশমন্ত্রীর ভারত সফরের খবরে নতুন জল্পনা

জি-২০ সামিটে যোগ দিতে ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী। এদিকে এখনও অরুণাচল প্রদেশ এবং লাদাখে চিনের সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদ মেটেনি। তার মধ্যে জি-২০ সামিটে চিনা বিদেশমন্ত্রীর ভারত সফরের খবরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি দুই দেশের মধ্যে বরফ গলার ইঙ্গিত মিলছে।

ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী

ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী

চরম উত্তেজনা কর পরিস্থিতি দুই দেশের মধ্যে। তারমধ্যেই ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং। তিনি আগামী ২ মার্চ তিনি ভারতে আসছেন বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রী জি-২০ সামিটে যোগ দিতে আসছেন বলে জানা গিয়েছে। জি-২০ সামিটে মূল আলোচ্য বিষয় বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ। অর্থাৎ বিশ্ব অর্থনীতিতে যে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে তার উপরেই বিভিন্ন দেশের মন্ত্রীরা পর্যালোচনা করবে বলে জানা গিয়েছে।

ইতিবাচক দিক

ইতিবাচক দিক

ভারতে আয়োজিত জি-২০ বৈঠকে চিনের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে ইতিবাচক দিক রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। এতে হয়তো দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে যে সংঘাত তৈরি হয়েছে সেটা অনেকটাই কেটে যাবে। হয়তো দুই দেশের মধ্যে বরফ গলবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে চিনের সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। অরুণাচল প্রদেশে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল দুই দেশের উপরে।
লাদাখেও তার আগে এই পরিস্থিতি তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে।

অর্থনৈতিক সংকটে চিন

অর্থনৈতিক সংকটে চিন

চিনের বিদেশমন্ত্রীর এই উপস্থিতি ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। ওয়াকিবহালের মতে করোনা মহামারীর পর আর্থিক সংকটে ভুগছে চিন। একাধিক দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় বাণিজ্যেও ধাক্কা খেয়েছে। সেকারণেই ভারতের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সম্পর্ক খারাপ করতে চাইছে না বেজিং। যদিও অরুণাচল প্রদেশ এবং লাদাখ সীমান্তের সঙ্গে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তার জেরে চিনের সঙ্গে ভারতের বাণিজ্যেও ধাক্কা খেয়েছিল। সেকারণেই চিনে এখন আর্থিক সংকট কাটিয়ে উঠতে চাইছে।

সীমান্ত সংঘাত

সীমান্ত সংঘাত

গত কয়েক বছর ধরে তুমুল অশান্তি তৈরি হয়েছে। লাদাখে দুই দেশের সেনার মধ্যে তুমুল সংঘাত হয়। গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে ভারতের একাধিক জওয়ানের মৃত্যু হয়েছিল। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশেও চিনের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে এক ভারতীয় জওয়ান আহত হয়েছিলেন। তারপরেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+