কাশ্মীরে গোলমাল বাঁধানোর পিছনে শুধু পাকিস্তান নয়, রয়েছে অন্য একটি দেশও
এতদিন মনে করা হচ্ছিল সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে এদেশে ঢুকে নাশকতা চালানোর চেষ্টা করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এবং তাতে মদত দিচ্ছে উপত্যকার বিক্ষুব্ধ গোষ্ঠী। তবে এবার এক নতুন বিষয় উঠে এল সামনে।
শ্রীনগর, ২০ অক্টোবর : গত কয়েকমাস ধরে অশান্ত হয়ে রয়েছে কাশ্মীর উপত্যকা। এতদিন মনে করা হচ্ছিল সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে এদেশে ঢুকে নাশকতা চালানোর চেষ্টা করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এবং তাতে মদত দিচ্ছে উপত্যকার বিক্ষুব্ধ গোষ্ঠী। [ব্রিটিশ আমলের মতোই ফের পরাধীন হতে পারে পাকিস্তান!]
তবে এবার এক নতুন বিষয় উঠে এল সামনে। পাকিস্তানের পাশাপাশি চিনের পতাকাও উদ্ধার হল উপত্যকায়। সেনাবাহিনী জঙ্গিদের ডেরায় হানা চালিয়ে পেট্রোল বোমা, ভারত-বিরোধী নানা কাগজপত্র, মোবাইল ও তথ্য উদ্ধার করেছে। [এমন মিসাইল বানাচ্ছে ভারত যা দিয়ে একলপ্তে গোটা পাকিস্তানকে নিশানা করা যাবে]

তার মধ্য থেকেই জঙ্গিগোষ্ঠী জঈশ-ই-মহম্মদ ও লস্ক-ই-তৈবার সঙ্গে সম্পর্কিত নানা নথি উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে চিনের পতাকাও। [সীমান্তে রুট বদলে পুরনো পথেই ভারতে ঢুকছে জঙ্গিরা]
গত জুলাই মাসে সেনার এনকাউন্টারে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানি মারা যাওয়ার পর থেকেই অশান্ত হয়ে রয়েছে উপত্যকা। এতদিনে বারামুল্লার শহর এলাকায় খানাতল্লাশি চালায় সেনা। তাতেই নতুন তথ্য পেয়েছে সেনা। তল্লাশিতে পাকিস্তানের পাশাপাশি চিনের পতাকাও উদ্ধার হয়েছে। [মই দিয়ে কাঁটাতারের সীমান্ত টপকে এদেশে ঢোকে উরি হামলার জঙ্গিরা]
বিক্ষোভ হলে উপত্যকায় পাকিস্তানি পতাকা হরদম ওড়ে, এটা কোনও নতুন তথ্য নয়। তবে চিনের পতাকা ওড়াটা অবশ্যই এক নতুন ব্যাপার। গত সোমবার মোট ৭০০টি বাড়ি তল্লাশি চালানো হয়। এই সব জায়গা থেকেই বিক্ষোভকারীরা পুলিশ ও সেনার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে মনে করছে সেনা।
বুরহানের মৃত্যুকে সামনে রেখে কাশ্মীরে নতুন সংগ্রাম শুরু করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পাক জঙ্গিদের পাশাপাশি চিনেরও এতে মদত রয়েছে কিনা সেটাই এখন তদন্তের বিষয়। কারণ কিছু মহল থেকে এর আগেও অভিযোগ উঠেছে, কাশ্মীরের অশান্তিতে সরাসরি মদত না দিলেও পাকিস্তানকে এব্যাপারে পরোক্ষে মদত জুগিয়ে এসেছে চিন।
উরি হামলার পরে পাকিস্তানকে কূটনৈতিকভাবে সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন করতে ভারত যে অবস্থান নিয়েছে তাতে সায় দেয়নি চিন। ফলে প্রশ্ন উঠছে, তবে কী পাকিস্তানের পাশাপাশি চিনও উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত জোগাচ্ছে? ভবিষ্যতেই এই উত্তর পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications