লাদাখ সীমান্তে চিনের চপার চড়াল উত্তেজনা! পাল্টা ভারতীয় বায়ুসেনা নিয়ে ফেলল পদক্ষেপ
মাঝে মাত্র ২ দিন কেটেছে। এর আগে করোনার আবহে সিকিম সীমান্তে ভারত ও চিনের সেনা জওয়ানদের মধ্যে সংঘাত দেখা দিয়েছিল। এরপর ৪৮ ঘণ্টা পার হতেই ফের চিন সীমান্তে দেখা গেল চিনের চপার।এর আগে সিকিমের নাকুলা পাসের ঘটনার পর চিনের তরফে আসে শান্তি বার্তা। আর তারপরই বেজিং এর এমন পদক্ষেপ চিন্তার ভাঁজ ফেলেছে দিল্লিতে।

লাদাখে উত্তেজান তুঙ্গে!
ভারত চিন সীমান্তে লাদাখের আকাশের কাছাকাছি এক চিনা চপার এদিন উড়তে দেখা যায়। আর সেই চিনা চপারকে ঘিরেই ইন্দো-চিন উত্তেজনা বাড়তে থাকে। উল্লেখ্য, উপত্যকার একদিকে লাদাখ সীমান্তে চিনের হেলিকপ্টারের রমরমা যেমন দেখা যাচ্ছে, তখন উপত্যকার আরেকদিকে কাশ্মীর সীমান্তে পাক যুদ্ধবিমানের উড়ানও বেশ তেজ বাড়াচ্ছে। ফলে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।

পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা
ভারতীয় বায়ুসেনা লাদাখ সীমান্তে এই চিনা চপার দেখতে পেয়েই মুহূর্তে যুদ্ধবিমান নিয়ে আকাশপথে রওনা হয়। চিনকে পাল্টা বার্তায় ভারত টহলদারি নিয়ে কার্যত সাফ জবাব দিয়ে দিয়েছে।

এর আগে কী ঘটেছে?
সিকিমের নাকু লা সেক্টরে চিন ও ভারতের সেনার মধ্যে উত্তেজনা চরমে ওঠে। দুই দশের সীমান্তে মোতায়েন সেনাই উত্তেজনার বশবর্তী হয়ে পারদ চড়িয়েছে। চলে উদ্ধত আচরণ।

ডোকলাম থেকে লাদাখের পরিস্থিতি উস্কে গেল
এর আগে ৭৩ দিন ধরে ডোকলাম ভূখণ্ড নিয়ে চিন ও ভারত সীমান্তে দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পরবর্তীকালে ২০১৭ সালে লাদাখে প্যাংগং লেক এলাকায় ভূখণ্ডের অধিকার নিয়ে চিন ও ভারতীয় সেনার পেট্রোলিং টিমের মধ্যেও উত্তেজনা দেখা দেয়।












Click it and Unblock the Notifications