কিছুতেই 'বাগ' মানছে না বেজিং, মঙ্গলবার ফের লাদাখের চুমুরে আগ্রাসন লালফৌজের, প্রতিরোধ গড়ল সেনা

কিছুতেই 'বাগ' মানছে না বেজিং, মঙ্গলবার ফের লাদাখের চুমুরে আগ্রাসন লালফৌজের, প্রতিরোধ গড়ল সেনা

কিছুতেই নিজেদের আটকাতে রাজি নয় লালফৌজ। এই নিয়ে পর পর তিনদিন লাদাখ সীমান্তে আগ্রাসন দেখাল চিনাবাহিনী। দক্ষিণ পূর্ব লাদাখের চুমুরে ভের সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করে তারা। যদিও ভারতীয় সেনা ক্ষিপ্রতার সঙ্গে প্রতিরোধ গড়ায় তারা পিছু হঠতে বাধ্য হয়। এই নিয়ে পর পর তিন দিন একই চেষ্টা চালাল লালফৌজ।

তৃতীয় বার সীমান্তে আগ্রাসন

তৃতীয় বার সীমান্তে আগ্রাসন

মঙ্গলবার ফের লাদাখে আগ্রাসন দেখাল চিনা বাহিনী। দক্ষিণ পূর্ব লাদাখের চুমুরে চিনা বাহিনী সীমান্ত রেখা লঙ্ঘনের চেষ্টা করে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে সাত থেকে আটটি সেনা ভারী যান মোতায়েন করা হয়েছে এলএসি বরাবর। চেপুজি ক্যাম্পে ঘাঁটির শক্তি বাড়িয়েছে লালফৌজ। সেখান থেকে রক্তচক্ষু দেখাচ্ছে ভারতীয় জওয়ানদের।

 পাল্টা জবাব ভারতীয় সেনার

পাল্টা জবাব ভারতীয় সেনার

ভারতও চুপ করে বলে নেই। এলএসি বরাবর ঘাঁটিেত শক্তিবৃদ্ধি করেছে ভারতীয় সেনা। ভারী যান থেকে শুরু করে বিপুল পরিমান অস্ত্র মোতায়েন করা হয়েছে। তারপরেই চিনা বাহিনী ঢোক গিলে পিছু হঠতে শুরু করে বলে জানা গিয়েছে।

হাই অ্যালার্ট জারি

হাই অ্যালার্ট জারি

এই ঘটনার পরেই এলএসি বরাবর হাই অ্যালার্ট জারি করেছে ভারতীয় সেনা। এলএসি বরাবর যেকোনও জায়গায় চিনাবাহিনী আগ্রাসন শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। সেকারণে আগে থেকেই বাহিনীকে সতর্ক করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, প্যাংগং সো নিেয় কমান্ডার পর্যায়ের বৈঠকের পরেই িচনা ফৌজ এই পদক্ষেপ করেছে। ভারতীয় সেনার দক্ষতার কারণে তা প্রতিহত করা গিয়েছে।

উচ্চ পর্যায়ের বৈঠক রাজনাথে

উচ্চ পর্যায়ের বৈঠক রাজনাথে

লাদাখের স্ট্যাটেজি নির্ধারণ নিয়ে আজই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । সেই বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা প্রধান নারাভানেও উপস্থিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+