শ্রীলঙ্কায় বাড়ছে চিনা ফৌজ, উদ্বেগে তামিলনাড়ু, সতর্কতা জারি জলসীমান্তে

শ্রীলঙ্কায় বাড়ছে চিনা ফৌজ, উদ্বেগে তামিলনাড়ু, সতর্কতা জারি জলসীমান্তে

ফের প্রতিবেশি রাষ্ট্রকে নিয়ে উদ্বেগে ভারত। গণঅভ্যুত্থানের পর এবার শ্রীলঙ্কায় নতুন উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে চিনা ফৌজ। সদ্য নতুন সরকার তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। প্রবল আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। তার মধ্যে চিনা ফৌজের আধিক্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। তামিলনাড়ুর ইন্টালিজেন্স অফিসাররা ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতা জারি করেছে গোটা রাজ্যে। শ্রীলঙ্কার সঙ্গে জলসীমান্ত জড়িয়ে রয়েছে ভারতের। সেখানে চিনা ফৌজের আনাগোনা যে যথেষ্ট উদ্বেগের তাতে কোনও সন্দেহ নেই।

সতর্কতা জারি জলসীমান্তে

সদ্য সংকট কাটিয়ে উঠেছে শ্রীলঙ্কা। তার উপরে তীব্র আর্থিক সংকটে ভুগছে দেশ। এরই মধ্যে ভারতের নতুন মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে শ্রীলঙ্কা। চিনা ফৌজের দাপট বাড়ছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে। চিনের সঙ্গে আপাতত খুব একটা সুসম্পর্ক নেই ভারতের। বিশেষ করে লাদাখ কাণ্ডের পর এক প্রকার চিনা ফৌজের তৎপরতা নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে ভারত। ২ বছর পরেও কাটেনি লাদাখ সংকট। এখনও সীমান্ত পাহারা নিয়ে দুই দেশের মধ্যে দড়ি টানাটািন চলছে। তারই মাঝে আবার জলসীমান্তে চিনা ফৌজের তৎপরতা নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তামিলনাড়ুর ইন্টালিজেন্সের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে শ্রীলঙ্কায় চিনা ফৌজের গতিবিধি নিয়ে।

তামিলনাড়ুর সঙ্গে জলসীমান্ত ভাগ করে নেয় শ্রীলঙ্কা। ইন্টালিজেন্স এজেন্সির পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে চিনা ফৌজ শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকা গুলিতে একাধিক অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। স্যাটালাইট ফোন, ড্রোন, সহ সামরিক কাজে ব্যবহারের একাধিক সামগ্রি ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। যদিও চিনা শশার চাষের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।
কিন্তু শ্রীলঙ্কার এই দাবিতে সন্তুষ্ট নয় ভারতীয় ইন্টালিজেন্স অফিসাররা তাঁরা এটাকে মোটেই সহজ ভাবে দেখছে না তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+