লাদাখে বাড়ছে চিনের সেনা, কবুল করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
লাদাখে বাড়ছে চিনের সেনা, কবুল করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
লাদাখ সীমান্তে চিন সেনা বাড়াচ্ছে। সেকথা অবশেষে মানলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এমনকী চিনের সেনা যে ভারতের সীমানা টপকানোর চেষ্টা চালাচ্ছে সেকথা মেনে নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে চিনের এই আগ্রাসন রুখতে ৬ জুন মেজর পর্যায়ে বৈঠক হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

লাদাখ সীমান্তে চেনা বাড়াচ্ছে চিন
গত কয়েকদিন ধরেই লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে চাপান উতোর তৈরি হয়েছে ভারতে। লাদাখ সীমান্তে সেনা বাড়াতে শুরু করেছে চিন। এমনকী লাদাখ সীমান্তের আকাশে চিনের যুদ্ধ বিমান উঁকি দিতে দেখা গিয়েছে। চিনের আস্ফালন যে ক্রমশ বাড়ছে তা প্রকাশ্যে এসে পড়েছে।

রাজনাথের স্বীকারোক্তি
চিন যে লাদাখ সীমান্তে সেনা বাড়াচ্ছে সেকথা মেনে নিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে চিনের এই
হুঙ্কার যে ভারত মেনে নেবে না সেকথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সেকারণে ইতিমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও।

৬ জুন বৈঠক
লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে বিবাদ মেটাতে ৬ জুন দুই দেশের সেনার মধ্যে মেজর পর্যায়ের বৈঠক হবে। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। লাদাখ সীমান্ত সমস্যা মেটাতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের
চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ মেটানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জানিয়েছে। চিনের সঙ্গে সমস্যা মিটিয়ে নিতে যথেষ্ট সক্ষম ভারত। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications