হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সাবধান! কোন নম্বর থেকে হ্যাকিংয়ের সম্ভবনা, কী বলছে ভারতীয় সেনা
হোয়াটস অ্যাপের মাধ্যমে ভারতীয়দের টার্গেট করছে চাইনিজ হ্যাকাররা। ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করেছে ভারতীয় হ্যাকাররা। সাবধানে সোশ্যাল ম্যাসেঞ্জার ব্যবহারের জন্য দেশবাসীর কাছে আবেদন জানানো হয়েছে।
হোয়াটস অ্যাপের মাধ্যমে ভারতীয়দের টার্গেট করছে চাইনিজ হ্যাকাররা। ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করেছে ভারতীয় হ্যাকাররা। সাবধানে সোশ্যাল ম্যাসেঞ্জার ব্যবহারের জন্য দেশবাসীর কাছে আবেদন জানানো হয়েছে।

মাস চারেক আগেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে থাকা জওয়ানদের হোয়াটস অ্যাপ-সহ একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহারের ব্যাপারে সতর্কবার্তা জারি করেছিল।
ভারতীয় সেনার অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইটারে পোস্ট করা বার্তায় বলা হয়েছে, চাইনিজরা এবার ভারতীয় ডিজিচাল ওয়ার্ল্ডে ঢুকতে চাইছে। এর জন্য সবরকমমের চেষ্টা করে যাচ্ছে তারা। হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে তারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। + ৮৬ দিয়ে কোনও নম্বর শুরু হলে সতর্ক থাকতে বলা হয়েছে। + ৮৬ নম্বর হল চিনের। এইভাবে অনুপ্রবেশের মাধ্যমে সব ধরনের তথ্য লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ভারতীয় সেনার তরফ থেকে ব্যবহারকারীদের প্রতিদিনই বাড়তি নজরদারি করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে হোয়াটস অ্যাপ গ্রুপগুলিতে কোনও +৮৬ নম্বর যুক্ত হয়েছে কিনা তা নিয়ে নজরদারি করার কথা বলেছে ভারতীয় সেনা।
যদি কোনও কারণে কেউ কোনও সিম পরিবর্তন করেন, তাহলে তা সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলার পক্ষে মত দেওয়া হয়েছে ভারতীয় সেনার ভিডিওয়।
सजग रहे,सतर्क रहें,सुरक्षित रहें।#भारतीयसेना सोशल मीडिया उचित एवं नियमबद्ध एकाउंट को प्रोत्साहित करता है। हैकिंग जोरो पर है, उनके लिए जो असावधान हैं। अपने सोशल मीडिया को हमेशा चेक करें। व्यक्तिगत एवं ग्रुप एकाउंट के बारे में सावधान रहें, सुरक्षित रहें। @DefenceMinIndia @PIB_India pic.twitter.com/YQbdVFsmWe
— ADG PI - INDIAN ARMY (@adgpi) March 18, 2018












Click it and Unblock the Notifications