বরফে ঢাকা গ্রাম, সেনার সাহায্যে হাসপাতালে অন্তঃসত্ত্বা মহিলা

বরফে ঢাকা গ্রাম, সেনার সাহায্যে হাসপাতালে অন্তঃসত্ত্বা মহিলা

শ্রীনগর : দেশের সেবায় নিয়োজিত রয়েছেন তাঁরা। পরিবার পরিজন ভুলে তাঁদের জীবন নিয়োজিত শুধুমাত্র দেশের মানুষের জন্য। বহিরাগত শত্রুদের সঙ্গে তাঁদের প্রতিদিনের লড়াই কিন্তু শুধু এটুকুতেই শেষ নয় দেশের মানুষের নানা বিপদে তাঁরাই তো ভরসা। বন্যা হোক বা খড়া কিংবা তুমুল ঝড়ের পর যখন লন্ডভন্ড সবকিছু সেনারাই তো সাহায্য করতে এগিয়ে আসেন উদ্ধারের জন্য। এমনই আরও এক ঘটনা ঘটল যার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

বরফে ঢাকা গ্রাম, সেনার সাহায্যে হাসপাতালে অন্তঃসত্ত্বা মহিলা

ঘটনা কেমন?

সেনার সাহায্যে রক্ষা পেলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। আর সেই কাজের ভিডিওই রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীর সীমান্তে। সেখানে এখন তুমুল ঠান্ডা। বরফে ঢাকা চারিদিক। সেখানকার বারামুল্লার তহশিলের ঘাগ্গর গ্রামের থেকে একটি ফোন যায় ভারতীয় সেনার কাছে। জানানো হয়, এলাকায় ব্যাপক তুষারপাত হচ্ছে। কিন্তু বাড়িতে থাকা অন্তঃসত্ত্বার শরীর অত্যন্ত খারাপ। চারিদিকে বরফের চাদরে মুড়ে থাকা পরিস্থিতিতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না।

সেনাবাহিনীকে খবর দিতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় তাঁরা। উদ্ধারকারী দল অন্তঃসত্ত্বা মহিলার বাড়ি পৌঁছে যায়। তারপর স্ট্রেচারে করে তাঁকে শুইয়ে নিয়ে বরফের মধ্যে দিয়েই হাঁটতে শুরু করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পুরু বরফের ঢেকে পাহাড়ি গ্রাম। তার মধ্যে থেকে সেই অন্তঃসত্ত্বা মহিলাকে স্ট্রেচারে করে হাসপাতাল নিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

কীভাবে মহিলাকে হাসপাতালে পৌঁছে দিল সেনা?

প্রায় সাড়ে ৬ কিলোমিটার রাস্তা পেরিয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেনা। স্যোশাল মিডিয়ায় ওই দৃশ্যের ভিডিও শেয়ার মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় সেনার প্রশংসা করেছেন নেটিজেনরা। ওই মহিলার পরিবারের লোকজনও সেনাকে ধন্যবাদ জানিয়েছে। ওই মহিলা এখন সুস্থই আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+