স্নায়ুচাপ নিতে পারল না চিন, দ্বিতীয় দফার বৈঠকের আগেই লাদাখ থেকে সেনা সরাল বেজিং
স্নায়ুচাপ নিতে পারল না চিন, দ্বিতীয় দফার বৈঠকের আগেই লাদাখ থেকে সেনা সরাল বেিজং
ভারতীয় কূটনীতিকদের সাফল্য প্রকাশ্যে এলো। দ্বিতীয় দফার সেনা পর্যায়ের আলোচনার আগেই লাদাখ সীমান্ত থেকে সেনা সরাল িচন। ভারতীয় সেনাও তুলনামূলক ভাবে কমিয়ে আনা হয়েছে সীমান্ত থেকে। আগামিকাল লাদাখের হটস্পট এলাকায় ফের দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনা হওয়ার কথা।

লাদাখ থেকে সেনা সরাল চিন
দীর্ঘ কয়েক সপ্তাহ লাদাখ সীমান্তে সেনা তৎপরতা বাড়িেয় ভারতের ঘুম উড়িয়েছিল বেজিং। কিন্তু সেই আস্ফালন বেশিদিন বজায় রাখতে পারল না। দ্বিতীয় দফার সেনা পর্যায়ের বৈঠকের আগেই চরম সিদ্ধান্ত নিয়েছে। ফেরানো হয়েছে সেনার বাহনও। ভারতীয় বাহিনীও সেনা তৎপরতা কমিয়েছে।

আগামিকাল বৈঠক
আগামিকাল ফের বৈঠক হওয়ার কথা। দুই বাহিনীর সেনা বাহিনীর মধ্যে বৈঠক হওয়ার কথা। তার আগেই এই চিনের সেনা সরানোর সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখছে ভারত। গতকালই রাজনাথ সিং দ্বিতীয় দফার বৈঠকের কথা জানিয়েছেন।

ভারতের সেনার প্রশংসা
ভারতের কাছে যে পরিমান দক্ষ এবং অভিজ্ঞ মাউন্টেন সেনা রয়েছে তা বিশ্বের অন্যকোনও দেশের নেই। এই নিয়ে গতকালই চিনে সেনা বিশেষজ্ঞ এই নিয়ে সতর্ক করেছে। তারপরের দিনই চিন লাদাখ থেকে নেনা সরানোর সিদ্ধান্ত নেয়। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সিয়াচেনে বিপুল সেনা ভারতের
সিয়াচেনের মত কঠিন আবহাওয়ার পরিস্থিতিও ভারতের সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রায় ৫০০০ মিটার উচ্চতায় দিন রাত সীমান্ত পাহারা দিচ্ছে ভারতের ৫ থেকে ৭ হাজার বাহিনী। প্রত্যেকেই অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ এবং ভীষণভাবে প্রশিক্ষিত। যা সম্ভভ হয়ে উঠবে না চিনের পক্ষে।












Click it and Unblock the Notifications