মুখে শান্তির কথা, প্যাংগং সো-য় গোপনে রসদ মজুত করছে চিন, উপগ্রহ চিত্রে ফাঁস লালফৌজের অভিষন্ধি

মুখে শান্তির কথা, প্যাংগং সো-য় গোপনে রসদ মজুত করছে চিন, উপগ্রহ চিত্রে ফাঁস লালফৌজের অভিষন্ধি

মুখে দাবি করেছে শান্তি চাই। আর তলে তলে লাদাখের ফিঙ্গার পয়েন্টে সেনা বাড়াচ্ছে চিন। প্যাংগং সো এলাকায় এখনই শান্তি িফরবে বলে মনে হচ্ছে না। কারণ সেখানে চিনের গতিবিধি যথেষ্ট সন্দেহজনক। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে একাধিক উদ্বেগ জনক ছবি।

ফিঙ্গার পয়েন্টে সেনা বাড়াচ্ছে চিন

ফিঙ্গার পয়েন্টে সেনা বাড়াচ্ছে চিন

একদিকে লাদাখে শান্তি বজায় রাখার বার্তা দিচ্ছে বেজিং। অন্যদিকে লাদাখের বেশ কিছু জায়গায় এখনও সেনা বাড়িয়ে চলেছে তারা। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি। প্যাংগং সো হ্রদের কাছে ফিঙ্গার পয়েন্ট ৫ ও ৬-র কাছে লালফৌজের গতিবিধি বেড়েছে। সো অস্ত্রমজুতের জন্য ঘর তৈরি করা হয়েছে। বাহিনীর থাকার তাবুও ফেলা হয়েছে।

চিনের অভিষন্ধি ফাঁস

চিনের অভিষন্ধি ফাঁস

উপগ্রহ চিত্রে ফাঁস হয়ে গিয়েছে চিনের অভিষন্ধি। জিনপিং প্রশাসন যে উল্টে পথে হাঁটতে পারে তা আঁচ করতে পেরেই সেনা সরানোর প্রক্রিয়ার উপর কড়া নজর রেখেছিলেন ভারতীয় সেনা। একটু বেচাল হলেএ ভারতও প্রস্তুত থাকবে বলেই নজরদারি চলছিল। গতকয়েকদিন ধরেই লালফৌঁজ চুক্তি মতো সেনা সরাচ্ছে না বলে অভিযোগ করেছিল ভারত। কিন্তু সেটা অস্বীকার করে বেজিং। উপগ্রহ চিত্রে ভারতের দাবি প্রমাণ হয়ে গিয়েছে।

বাড়তি সেনা মোতায়েন

বাড়তি সেনা মোতায়েন

চিন বেচাল করতে পারে আগে থেকে আঁচ করেই লাদাখ সীমান্তে সেনা বাড়ানো হয়েছে। দুই দফায় বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে সীমান্তে। প্রথম দফায় ৩৫,০০০ ট্রুপ এবং দ্বিতীয় দফায় ৪৫,০০০ ট্রুপ সেনা পাঠানো হয়েছে লাদাখ সীমান্তে।

রাফাল আসার পর সুর নরম

রাফাল আসার পর সুর নরম

ভারতের মাটিতে রাফাল যুদ্ধ বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে সুর নরম করেছে বেজিং। যদিও তাদের কাছেও রাফালের থেকে শক্তিশালী বিমান রয়েছে বলে আস্ফালন করতে ছাড়েনি। কিন্তু রাফাল দেখে যে চিনের বুক কেঁপেছে তাতে কোনও সন্দেহ নেই ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+