লাদাখ শান্তি প্রক্রিয়ায় কাঁটা হয়ে দাঁড়িয়ে গ্রিন টপ! উত্তেজনা বাড়িয়ে চিনা সেনার আস্ফালন এলএসিতে

লাদাখে কি শান্তি ফিরবে? এই প্রশ্নের শেষে যেই কাঁটা রয়েছে, তার নাম গ্রিন টপ। এই গ্রিন টপের উপর থেকে চিনা সেনা দখলদারি সরাতে না চাওয়াতেই ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের। জানা গিয়েছে রবিবার মোলডোতে অনুষ্ঠিত ভারত-চিন বৈঠকেও দিল্লির পক্ষ থেকে পিএলএ-কে সেখান থেকে সেনা প্রত্যাহারের জন্য বলা হয়। তবে চিনা সেনা এই বিষয়ে একগুঁয়ে মনোভাব পোষণ করছে। আর এতেই আরও পারদ ছড়ছে সীমান্তে।

চিনের মিথ্যা দাবি

চিনের মিথ্যা দাবি

এর আগে লাদাখে সেনা প্রত্যাহার নিয়ে ভারতে কড়া বার্তার পর সেনা প্রত্যাহার নিয়ে সদার্থক বাণী শুনিয়ে বেজিংয়ের তরফে বলা হয়, বেশির ভাগ জায়গা থেকে সেনা প্রত্যাহার করেছে চিন। পরবর্তী আলোচনার পর বাকি বিবাদমূলক স্থান থেকেও সেনা প্রত্যাহার করা হবে। তবে চিনের এই দাবি যে পুরোপুরি মিথ্যা তা সঙ্গে সঙ্গে চিনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারত।

পংগংয়ের গ্রিন টপে রয়েছে চিনা সেনা

পংগংয়ের গ্রিন টপে রয়েছে চিনা সেনা

হটস্প্রিং থেকে সরে গেলেও চিন এখনও অবস্থান করছে প্যাংগংয়ে। সেখানকার গ্রিন টপ থেকে ভারতের গতিবিধর উপর নজর রাখছে ভারতীয় গতিবিধির উপর। লাদাখে ভারত-চিন উত্তেজনা কমার কোনও নাম নেই। যেই প্যাংগং সো নিয়ে এত বিতর্ক, সেখানে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে আঙুলের ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।

ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে চিন

ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে চিন

যেই প্যাংগং সো নিয়ে এত বিতর্ক, সেখানে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে আঙুলের ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।

শান্তি ফিরছে না লাদাখে

শান্তি ফিরছে না লাদাখে

যদিও বর্তমানে চিনের দাবি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গালওয়ান উপত্যকা,প্যাংগং লেক থেকেও সেনা প্রত্যাহার করেছে লালফৌজ। তবে ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।

টহলদারী নিয়ে মূল বিবাদের সূত্রপাত

টহলদারী নিয়ে মূল বিবাদের সূত্রপাত

১৫ জুন, এই 'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। পরে উভয় পক্ষের সীমানা যেখানে কয়েক হাজার ভারতীয় সৈন্যকে কাঁটাতারের সাথে জড়িত লাঠির মতো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। 'ফিঙ্গার ৪'-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছিল চিন যাতে ভারতীয় সেনারা আর 'ফিঙ্গার ৮' এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।

{quiz_271}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+