ডোকলামে রাস্তার কাজ শুরু করল চিন, আপত্তি নেই ভারতের
ডোকলাম সীমান্তের কাছেই এবার পুরনো একটি রাস্তাকে নতুন করে তৈরির কাজ শুরু করে দিল চিন, বিতর্কিত এলাকা থেকে ১০- ১২ কিমি সরে গিয়ে রাস্তা তৈরির কাজ হওয়ায় আপত্তি জানায়নি ভারত
ডোকলাম সীমান্তের কাছেই এবার পুরনো একটি রাস্তাকে নতুন করে তৈরির কাজ শুরু করে দিল চিন। তবে বিতর্কিত ডোকলাম সীমান্ত থেকে ১০- ১২ কিমি সরে গিয়ে রাস্তা তৈরির কাজ হওয়ায় আপত্তি জানায়নি ভারত। সেনা সূত্রে খবর, যেখানে রাস্তা তৈরি হচ্ছে, সেটা চিন ভূখণ্ডের মধ্যেই, ফলে ভারতের সার্বভৌমত্বে কোনও আঘাত লাগার সম্ভাবনা নেই।

এর আগে চিনের নতুন রাস্তাকে দক্ষিণের দিকে ঝাম্পেরির দিকে ঘোরাতেই আপত্তি জানিয়েছিল ভারত। কারণ ঝাম্পেরির দিকে চিনের রাস্তা এলে তাতে চিকেন্স নেক বা শিলিগুড়ি করিডর পর্যন্ত সহজেই পৌঁছনো সম্ভব বলে মনে করা হচ্ছিল। এরপরই ভারত- চিন সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল ৭৩দিন ধরে।
ডোকলাম সীমান্ত থেকে কিছুটা দুরে এই রাস্তা বছর কয়েক আগে তৈরি করেছিল চিন। সেই রাস্তারই সম্প্রসারণ ও মেরামতির কাজ এখন চলছে বলে জানা গিয়েছে। সেখানে প্রায় ৫০০ চিনা বাহিনীও মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বিতর্কিত এলাকা থেকে সরে এলেও ডোকলামে ভারতীয় সেনা যথেষ্টই মোতায়েন রয়েছে বলে সেনাসূত্রে জানা গিয়েছে।
এদিকে চিন বিতর্কিত এলাকা থেকে কিছুটা দুরে সরে ফের সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে শুরু করেছে চিন। ভারতের জন্য যা যথেষ্টই উদ্বেগের কারণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারই বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া বলেন, ডোকলামে চিন সেনা এখনও রয়েছে, কিন্তু সামার এক্সারসাইজ শেষ হলেই চিন সেনা সরিয়ে নেবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications