লাদাখ সংঘাতের মাঝে ভারতের জলসীমায় চিনের জাহাজ! নৌসেনার ব়্যাডারে কী ধরা পড়ে
লাদাখ সংঘাতের মাঝে ভারতের জলসীমায় চিনের জাহাজ! নৌসেনার ব়্যাডারে কী ধরা পড়ে
লাদাখ সংঘাত ঘিরে যখন ১৩০ কোটির দেশের নজর উত্তরে, তখন দক্ষিণের জলসীমায় ঢুকে পড়ে চিনের গবেষণাধর্মী জাহাজ ইউয়ান ওয়াং। এই জাহাজকে ঘিরে কী কী তথ্য উঠতে শুরু করেছে দেখা যাক।

লাদাখ ও কিছু তারিখ
১৫ জুনের সংঘর্ষের পর লাদাখ পরিস্থিতি নিয়ে চিন ভারত সম্পর্ক ক্রমাগত তলানিতে গিয়ে ঠেকে। ভারতের ২০ জন জওয়ানে শহিদ হওয়ার ঘটনার প্রতিবাদে , চিনের অ্যাপ ভারতে নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই সংঘাতের পারদ চড়ে। দেখা যায়, ২৯-৩০ অগাস্ট ফেল একবার লাদাখে প্যানগং এলাকা বরাবর আগ্রাসন দেখাতে রাতের অন্ধকারে আসে চিন। এদিকে, ওই অগাস্ট মাসেই চিন ভারতের জলসীমায় ঢুকেছিল বলে খবর।

মালাক্কা প্রণালী থেকে সোজা...
ভারতীয় নৌসেনা সূত্রের খবর, মালাক্কা প্রণালী থেকে সোজা চিনের ওই জাহাজ ভারতের জলসীমায় প্রবেশ করে। ভারতের জলে জাহাজের গতিবিধি দেখেই ভারতের নৌসেনা তাকে নজরবন্দি করে ফেলে। নৌসেনার ব়্যাডারে গোটা বিষয়টি ধরা পড়ে। ক্রমাগত জাহাজের গতিবিধি ট্র্যাক করে নৌসেনা। এর কিছুদিন পরই জাহাজ চিনের দিকে চলে যায় বলে খবর।

চিনের জাহাজ ও কিছু তথ্য
উল্লেখ্য, চিনের ওই জাহাজটি কোনও যুদ্ধ জাহাজ ছিল না। সেটি গবেষণার কাজে ব্যবহৃত জাহাজ বলে খবর। তবে তা সত্ত্বেও ভারতীয় সেনা বিষয়টিকে ভালোভাবে নেয়নি। এই নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারির মধ্যে ভারতের জলসীমায় পর পর ৬ টি চিনের জাহাজ আসে। যার প্রতিটিই গবেষণার কাজে নিযুক্ত বলে জাননো হয়েছে।

দক্ষিণ চিন সাগর ও সংঘাত
এদিকে, ক্রমাগত দক্ষিণ চিন সাগর এলাকায় চিনের আস্ফালন বাড়ছে। যা তাইওয়ান থেকে শুরু করে ভারত সহজে মেনে নিচ্ছে না। বিষয়টি নিয়ে আমেরিকাও চিনের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটছে। এক্ষেত্রে আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়ার মতো কোয়াড ভূক্ত দেশগুলি চিনের এই জলপথে আগ্রাসন নিয়ে ক্রমেই একজোট হয়ে সুর চড়াচ্ছে।












Click it and Unblock the Notifications