অরুণাচলের ১৫ জায়গার নাম বদলে দিল বেজিং, পাল্টা বার্তা ভারতের

অরুণাচলের ১৫ জায়গার নাম বদলে দিল বেজিং, পাল্টা বার্তা ভারতের

ফের অরুণাচল প্রদেশ নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে চিনের সঙ্গে। অরুণাচল প্রদেশের ১৩টি জায়গার নাম বদলে ফেলে নিজেদের ম্যাপে প্রকাশ করেছে বেজিং। এই নিয়ে বছর শেষে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে উত্তর পূর্বের এই রাজ্যে। ভারতও চুপ করে বসে থাকেনি। এই নিয়ে চিনকে কড়া বার্তা দিয়েছে। ভারত পাল্টা জবাবে চিনকে বলেছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্দ অংশ। নাম বদল করলেই েবদলে যাবে না সত্যিটা। যে জায়গা গুলির নাম বদলেছে চিন সেটা ভারতের অংশই ছিল এবং থাকবে।

১৩টি জায়গার নাম বদল

১৩টি জায়গার নাম বদল

হঠাৎ করে ফের অরুণাচল প্রদেশে নজর দিয়েছে বেজিং। সেখানকার ১৫টি জায়গার নাম বদলে নিজেদের ম্যাপের অংশ হিসেবে দেখিয়েছে। ২ দিন আগেই নিেজদের সীমান্ত আইনে বদল এনেছে বেজিং। তারপরেই নিজেদের ম্যাপে অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নাম বদলে নিজেদের দেশের অন্তর্ভুক্ত করেছে। চিনের সঙ্গে উত্তরপূর্বের এই রাজ্যের ২২,৪৫৭ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের। প্রথম থেকেই অরুণাচল সীমান্ত নিয়ে চিনের সঙ্গে বিরোধ রয়েছে ভারতের। সেটা উত্তরোত্তর বাড়ছে।

পাল্টা বার্তা ভারতের

পাল্টা বার্তা ভারতের

অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নাম বদলে নিজেদের ম্যাপে অংশ করে তোলার পর চিনকে কড়া বার্তা দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যতই নিজেদের ইচ্ছে মত ভারতের ১৫টি জায়গার নাম বদলে ফেলুক না কেন চিন, সত্যিটা কখনও বদলে যাবে না। অরুণাচল প্রদেশ প্রথম থেকেই ভারতের অবিচ্ছেদ্দ অংশ ছিল এবং থাকবে বলে কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।

অরুণাচলের চিনের হস্তক্ষেপ

অরুণাচলের চিনের হস্তক্ষেপ

লাদাখ কাণ্ডের পর থেকে অরুণাচল নিয়েও ভারতের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে বেজিংয়ের। কয়েকদিন আগেই মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের পক্ষ থেকে স্যাটালাইট ইমেজ প্রকাশ করে দাবি করা হয়েছি চিন অরুণাচল সীমান্তের ১০টি গ্রাম দখল করে ফেলেছে। যদিও ভারতের পক্ষ থেকে সেটা অস্বীকার করা হয়েছিল। ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে পেন্টাগনের কাছ থেকে রিপোর্ট নেওয়ার পর বিবৃতি জারি করে জানানো হয় ভারতের এক ইঞ্চি জমিতেই চিন পা রাখতে পারেনি।

লাদাখ সংকট

লাদাখ সংকট

লাদাখ নিয়েও চিনের সঙ্গে প্রবল সংঘাত ভারতের। গত ২ বছর ধরে লাদাখ সীমান্তে পাহারা দেওয়া নিয়ে চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনার। সীমান্তে সংঘর্ষে বেশ কয়েকজন ভারতীয় সেনা শহিদ হয়েছিল। তারপর থেকে লাদাখের সীমান্ত পাহারা নিয়ে দুই দেশের মধ্যে প্রবল বিরোধ তৈরি হয়েছে। প্রায় ১১ দফার আলোচনার পরেও সমস্যা মেটেনি। লাদাখের হটস্প্রিং কার দখলে থাকবে তা নিয়েও জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+