চিন সীমান্তে বাড়বাড়ন্ত লালফৌজের গতিবিধি! সতর্ক দিল্লি
চিনের গতিবিধি এখনও ভাবিয়ে তুলছে দিল্লিকে। সদ্য অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো জায়গায় যেভাবে চিনা সেনার অবৈধ অনুপ্রবেশ ঘটেছে , যার দাবি করছে মিডিয়া রিপোর্টগুলি। তাতে বিভিন্ন দিক থেকেই উদ্বেগ বেড়েছে দিল্লির। সেই জায়গা থেকে চিনের সঙ্গে লাগোয়া সমস্ত সীমান্তে কার্যত কড়া প্রহরা জারি হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে কার্যত সতর্কতার পথে রয়েছে কেন্দ্র। উল্লেখ্য়, বহুদিন ধরেই অরুণাচল সীমান্তের দিকে চিন নির্মাণ কাজ শুরু করে। এদিকে লাদাখ ঘেঁসা বহু জায়গায় চিনের তরফে এই নির্মাণ কাজ এগিয়ে যায়। যে বিষয়টিকে মোচেও সহজে নেয়নি দিল্লি। এদিকে লাদাখে সেনাকে সমরসজ্জা পাঠিয়ে কার্যত বেজিংকে প্রচ্ছন্ন বার্তা দিয়ে রেখেছে দিল্লি। সেনা সূত্রে কী জানা যাচ্ছে দেখা যাক।

ভারতীয় সেনা কী বলছে?
ভারতীয় সেনা জানিয়েছে, সীমান্ত এলাকায় প্রবল হারে গতিবিধি বাড়িয়ে দিয়েছে চিন। ভারতের ইস্টার্ন আর্মি কমান্ডার লেফ্টনেন্ট মনোজ পান্ডে জানিয়েছেন, সীমান্তে চিন ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে পেট্রোলিং। এছাড়াও তাদের বার্ষিক প্রশিক্ষণ মহড়ার পরিমাণও বাড়িয়ে দিয়েছে কেন্দ্র।

কোন খবর রয়েছে ভারতের হাতে?
ভারত লাগোয়া সীমান্তে চিন যৌথ মহড়ার কাজ শুরু করে দিয়েছে। এমনই তথ্য রয়েছে ভারতের হাতে। ভারতীয় সেনা গোটা বিষয়টির উপর কড়া নজর রাখছে বলে জানা গিয়েছে। ভারতীয় সেনা সূত্রের খবর, আগের থেকে অনেকটাই মহড়ার পরিমাণ বাড়িয়েছে চিন। অনেক বেশি সময় ধরে তারা সীমান্তে পেট্রোলিং করছে বলে জানা গিয়েছে ভারতীয় সেনা সূত্রে।

প্রস্তুত ভারতীয় সেনা
এদিকে , সীমান্ত পরিস্থিতিতে ইতিমধ্যেই অবস্থা আরও বেশি উদ্বেগজনক হয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতের সেনার তরফে জানানো হয়েছে যে, ,সীমান্ত এলাকায় নজরদারি রীতিমতো বাড়ানো হয়েছে। এছাড়াও ভারত জানিয়েছে, দেশের কাছে আরও বাড়তি ফোর্স রয়েছে। এরসঙ্গে পেট্রোলিং বাড়ানোর প্রক্রিয়াও চালু হচ্ছে , বলে জানানো হচ্ছে ভারতের সেনার তরফে।

নজরদারি বাড়িয়েছে ভারত
এদিকে এই পরিস্থিতিতে ভারতের তরফে বাড়ানো হয়েছে নজরদারি। এই নজরদারিতে ভারতীয় সেনা ড্রোন ব্যবহার করে চিনা গতিবিধির দিকে নজর রাখছে। ফলে পরিস্থিতি এই জায়গা থেকে আগামী দিনে কোনদিকে যাচ্ছে, সেদিকে নজর রয়েছে সকলের। ভারতীয় সেনার তরফে দানা গিয়েছে, সেভাবে পেট্রোলিং প্যাটার্নে তাদের কোনও পরিবর্তন হয়নি, ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, গত দেড় বছর ধরে রীতিমতো নজরদারি চালানো হয়েছে। আর দেড় বছরের প্রস্তুতির রাস্তা ধরে বর্তমানে চিনের গতিবিধি ট্র্যাক করে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে ভারতীয় সেনা প্রস্তুত।












Click it and Unblock the Notifications