করোনা সংক্রমণ নিয়ে কোনও রটনা নয়, চিনে কোভিড ভীতি ছড়ানোয় আধিকারিক সেন্সর
চিনে করোনা সংক্রমণ নিয়ে কোনও রটনা রেয়াত করা হবে না। তাই কোভিড ভীতি ছড়ানোয় আধিকারিককে সেন্সর করা হল। আধিকারিক করোনা নিয়ে মন্তব্য করেছিলেন, প্রায় ১০ মিলিয়ন জনসংখ্যা আক্রান্ত করোনায়।
চিনে করোনা সংক্রমণ নিয়ে কোনও রটনা রেয়াত করা হবে না। তাই কোভিড ভীতি ছড়ানোয় আধিকারিককে সেন্সর করা হল। আধিকারিক করোনা নিয়ে মন্তব্য করেছিলেন, প্রায় ১০ মিলিয়ন জনসংখ্যা আক্রান্ত করোনায়। উপকূলীয় শহরে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। এ জাতীয় মন্তব্য করায় তাঁকে খেসারত দিতে হল।

চিন শহরে অর্ধ মিলিয়ন মানুষ প্রতিদিন কোভিড ১৯-এ সংক্রামিত হচ্ছে, একজন সিনিয়র স্বাস্থ্যকর্তা বলেছেন, দেশের সংক্রমণ তরঙ্গ পরিসংখ্যানে প্রতিফলিত হচ্ছে না। চিনে এ জাতীয় বিরল মন্তব্য করায় তাঁকে দ্রুত সেন্সর করা হয়। চিন এই মাসে তার শূন্য কোভিড কৌশল ভেঙে ফেলে। তারপরই করোনার বাড়বাড়ন্ত শুরু হয় বলে তিনি জানান।
চীনে এতদিন স্ন্যাপ লকডাউন, দীর্ঘ কোয়ারেন্টাইন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। চিন তার হলমার্ক কন্টেনমেন্ট কৌশল নিয়ে বিভ্রান্তিকর অস্থায় পড়ে বিক্ষোভের মুখে। তারপর লকডাউন সরিয়ে প্রোটোকল মেন্টেনে জোর দেয়। কিন্তু বাস্তবে দেখা যায় করোনার বাড়বাড়ন্ত শুরু হয়ে গিয়েছে লকডাউন খুলতেই।
এশিয়ার বৃহত্তম এই দেশজুড়ে শহরগুলিতে করোনা সংক্রমণ তীব্র আকার নেয়। হাসপাতালের ওয়ার্ডগুলি ভরে যায় করোনা রোগীতে। এরপর কঠোর পরীক্ষার আদেশ তুলে নেওয়ায় করোনা সংক্রমণ ট্র্যাক করা অসম্ভভব হয়ে যায়। এর ফলে করোনায় মৃতের সংখ্যাও বাড়তে শুরু করে।
শুকর্বার কিংডাওতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত একটি সংবাদমাধ্যমে পুরসভরা স্বাস্থ্যপ্রধান বলেন, প্রতিদিন ৪ লক্ষ ৯০ হাজার থেকে ৫ লক্ষ ৩০ হাজার নতুন করোনা সংক্রমণ হচ্ছে। প্রায় ১০ মিলিয়ন লোকের বাস উপকূলীয় শহরে। সপ্তাহানেত্ সংক্রমণের হার সেখানে প্রায় ১০ শতাংশ বেড়ে গিয়েছে। এই প্রতিবেদন বেশ কিছু সংবাদমাদ্যমে প্রকাশিত হয়। পরে তা মুছে ফেলা হয়।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার জানিয়েছে, আগের দিন দেশব্যাপী ৪১০৩টি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। কোন নতুন মৃত্যু নেই। এটাই চিনের সরকারি পরিসংখ্যান। রাজনৈতিকভাবে সংবেদনশীল বলে বিবেচিত কোনও খবর বা বিষয়বস্তুকে সেন্সর করে চিনের সরকার দেশটির সংবাদমাধ্যমের উপর কঠোর অবস্থান জারি রেখেছে।
বেশিরভাগ সরকার-চালিত প্রকাশনাগুলি দেশের করোনা সংক্রমণের তীব্রতা কমিয়ে দেখাচ্ছে। পরিবর্তে নীতির উল্টো পথে হেঁটে নিয়ন্ত্রিত হিসাব চিত্রিত করেছে। কিন্তু কিছু আউটলেটে ওষুধ এবং হাসপাতালের আসন ঘাটতি ইঙ্গিত দিয়েছে চিন প্রকৃত করোনা সংক্রমণের সংখ্যা জানাচ্ছে না। বিবৃতিতে বলা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত দুই সপ্তাহে ১৮ হাজারেরও বেশি কোভিড রোগী শহরের প্রধান প্রধান হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০০ জনের অবস্থা গুরুতর। তবে কোনও মৃত্যু হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications