ঝুলি থেকে বেরিয়ে এল বেজিংয়ের দখলদারি মানসিকতা, লাদাখের প্যাংগংয়ে চরম উত্তেজনা

এলএসি নিয়ে অন্যায্য দাবি জানিয়ে ফের পরিস্থিতি উদ্বেগজনক করে তুলল চিন। চিনের দাবি এখন মূলত লাদাখের প্যংগং সো নিয়ে। লাদাখের প্যাংগং সো-র এই এলাকাটি চিন ইতিমধ্যেই দখল করার চেষ্টা করছে, উপগ্রহ চিত্রে দেখা গেছে সেখানে কমপক্ষে ১৮৬ টি সেনা ছাউনি, আশ্রয়কেন্দ্র এবং বিভিন্ন আকারের তাঁবু স্থাপন করা হয়েছে।

প্যাংগংকে নিজেদের বলে দাবি চিনের

প্যাংগংকে নিজেদের বলে দাবি চিনের

প্যাংগংয়ের বিতর্কিত এলাকাকে নিজেদের অধিগ্রহণে বলে দাবি করে চিহ্নিত করেছে জিনপিংয়ের দেশ। ১৫ জুন, ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রাণ যায় এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনার এবং আহত হন ৭০ জনেরও বেশি সেনা। তারপর থেকেই দু'দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা যেন আরও বাড়ছে।

প্যাংগং নিয়ে ভারত-চিন সংঘাত

প্যাংগং নিয়ে ভারত-চিন সংঘাত

টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই।

চিনা আগ্রাসনে উত্তপ্ত প্যাংগং

চিনা আগ্রাসনে উত্তপ্ত প্যাংগং

১৫ জুন, এই 'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। পরে উভয় পক্ষের সীমানা যেখানে কয়েক হাজার ভারতীয় সৈন্যকে কাঁটাতারের সাথে জড়িত লাঠির মতো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। 'ফিঙ্গার ৪'-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছে চিন যাতে ভারতীয় সেনারা আর 'ফিঙ্গার ৮' এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।

ভারত-চিন বৈঠক ব্যর্থ

ভারত-চিন বৈঠক ব্যর্থ

এদিকে পারস্পরিক শর্ত মেনে সীমান্তের উত্তেজনা প্রশমিত করার জন্য মঙ্গলবার চুশুলে চিন ও ভারতের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক হলেও চিনের এই ভিত্তিহীন দাবির জেরে তা ফলপ্রসু হয়নি। এরই মধ্যে অবশ্য চিন ভারতীয় ভূখণ্ডে ৪২৩ মিটার ঢুকে গিয়েছে। এমই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে।

ভারতের এলাকা দখল চিনের

ভারতের এলাকা দখল চিনের

২৫ জুনের এক স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে ভারতীয় ভূখণ্ডের ৪২৩ মিটার দখল করে নিয়েছে চিন। ১৯৬০ সালে বেজিংয়ের সীমান্ত রেখার দাবি করা এলাকা থেকেও ভিতরে চলে এসেছে চিনা বাহিনী। ২৫ জুনের এক স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে গালওয়ান উপত্যকায় ভারতীয় এলাকায় চিনের ১৬টি তাঁবু ও অন্তত ১৪টি গাড়ি ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+