পাকিস্তানের চেয়েও ভয়ঙ্কর শত্রু চিন, বলছেন ভারতীয়রাই, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
পাকিস্তানের চেয়েও ভয়ঙ্কর শত্রু চিন, বলছেন ভারতীয়রাই, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
পাকিস্তান নয় লাদাখ সীমান্তে ঘাড়ে শ্বাস ফেলা চিনই ভারতের ভয়ঙ্করতম শত্রু। এমনই মনে করেন দেশের ৬৮ শতাংশ মানুষ। সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয় চিনের সঙ্গে বিবাদের পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্তের উপর ভরসা করেন দেশের সত্তর শতাংশেরও বেশি মানুষ।

পাকিস্তান নয় চিনই ভয়ঙ্কর
পাকিস্তান নিয়ে তিক্ততা বরাবরই রয়ে গিয়েছে ভারতের অন্তরে। কিন্তু গত কয়েক বছরে চিনের ভারতের প্রতি আচরণ খুব একটা মধুর হয়নি। একাধিকবার সীমান্তে আগ্রাসন চালিেয়ছে চিন। ডোকালা থেকে গালওয়ান উপত্যকা পর পর ২ বার সীমান্তে লালফৌেজর আগ্রাসন খুব একটা সুবিধার মনে হয়নি দেশবাসীর কাছে। তাই সাম্প্রতিক ঘটনা চিনের প্রতি আরও বিদ্বেষ বাড়িয়ে দিয়েছে। সমীক্ষায় সেই সত্যিটা প্রকট হয়ে উঠেছে। দেশের ৬৮ শতাংশ মানুষ এখন মনে করেন পাকিস্তানের থেকে বেশি বড় শত্রু এখন চিন।

মোদীর উপর আস্থা
দেশের সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রী যে পথে চলছেন তাতে আস্থা রয়েছে দেশবাসীর। চিনের আগ্রাসনের প্রেক্ষিতে করা সমীক্ষায় প্রধানমন্ত্রী মোদীর পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে ৭২.৬ শতাংশ দেশবাসী মনে করেন প্রধানমন্ত্রীর হাতে সুরক্ষিত রয়েছে দেশ। প্রধানমন্ত্রী মোদী যেভাবে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করছেন তাতে তাঁদের ভরসা রয়েছে।

লাদাখ নিয়ে সরকার যোগ্য জবাব দেয়নি
লাদাখে চৈনিক আগ্রাসনে ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। তাঁদের প্রাণ নেওয়ার বদলা নিতে হবে ভারতকে রব উঠেছিল গোটা দেশে। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল শহিদ জওয়ানদের প্রতি কেন্দ্র কি সঠিক বিচার করেছে। তাতে প্রায় ৬০ শতাংশ দেশবাসীই জানিয়েছেন না। কেন্দ্রে চিনের বিরুদ্ধে তেমন কড়া পদক্ষেপ করেনি। আরও কড়া পদক্ষেপ করা উচিত ছিল মোদী সরকারে।

মোদীর জনপ্রিয়তা তুঙ্গে
এই সমীক্ষাই বলে দিয়েছে এখনও মোদীর জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। বিরোধীদের তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে সরকার স্থায়ী এবং গঠনশীল বলে মনে করেন দেশের ৭৩.৬ শতাংশ মানুষ। মোদী সরকারের এক বছর পূর্তিতে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না।












Click it and Unblock the Notifications