লাদাখ সীমান্ত দ্বন্দ্বে ইতি টানতে ফের আলোচনার টেবিলে বসছে ভারত-চিন
ভারত-চিন দুই পক্ষই লাদাখ সীমান্তে তৈরি হওয়া উত্তেজনা প্রশমন করতে দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে বলে শুক্রবার সম্মত হয়েছে। যে যে 'ফ্রিকশন পয়েন্ট' এ বা এলাকায় দ্বন্দ্ব তৈরি হয়েছে দুই দেশের মধ্যে, সেখান থেকে কীভাবে দুই পক্ষই সেনা সরিয়ে নিতে পারে, সেজন্য ফের এশিয়ার বৃহত্তম শক্তিধর দুই দেশ আলোচনার টেবিলে বসতে চলেছে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভার্চুয়াল আলোচনায় ঠিক হয়েছে, যত দ্রুত সম্ভব সেনা পর্যায়ে দুই দেশ আলোচনায় বসবে। যাতে দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনে দুই দেশ পূর্ব লাদাখের সীমান্ত এলাকা থেকে পুরোপুরিভাবে সেনা সরিয়ে নিতে পারে।
ভারত চিন সীমান্ত নিয়ে যে 'ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন' রয়েছে, সেই মোতাবেক দুই দেশ সীমান্তে উত্তেজনা প্রশমন করতে উদ্যোগ নেবে বলে জানা গিয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের বরিষ্ঠ নেতারা, দুই বিদেশমন্ত্রী ও বরিষ্ঠ সদস্যগণ যে সুপারিশ করেছে, সেই মেনে পুরোপুরি দ্বন্দ্ব থেকে দুই দেশ সরে আসতে চাইছে। যার অর্থ কূটনৈতিক ও সেনা স্তরে আলোচনার রাস্তাতে হেঁটেই পূর্ব লাদাখে দ্বন্দ্বের রাস্তা থেকে ভারত-চিন দুই পক্ষই শেষ অবধি সরে আসার কথা জানিয়েছে।












Click it and Unblock the Notifications