পূর্ব লাদাখে ফের লালফৌজের রক্তচক্ষু, সেনা প্রধানের মন্তব্যে কোন অশনি সংকেত

পূর্ব লাদাখে ফের লালফৌজের রক্তচক্ষু, সেনা প্রধানের মন্তব্যে কোন অশনি সংকেত

সীমান্তে নির্মাণের পাশাপাশি পূর্ব লাদাখে সেনা বাড়াচ্ছে চিন। লাদাখ সফরের পরেই এমনই দাবি করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ভারতী সীমান্তে পূর্ব লাদাখের একাধিক জায়গা পরিদর্শন করেছেন তিনি। তারপরেই চিনা ফৌজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেনা প্রধান জেনারেল নারাভানে। তিনি জানিয়েছেন ভারতীয় সেনা মনিটরিং চালিয়ে যাচ্ছে। লাদাখে আগেই নির্মাণের খবর ছিল ভারতীয় সেনার কাছে। নারাভানে জানিয়েছেন এবার তাঁরা সেনা বাড়াতেও শুরু করেছেন।

সেনা প্রধানের মন্তব্যে কোন অশনি সংকেত

আফগানিস্তানের সঙ্গে চিনের সুসম্পর্কের পড়েই লাদাখে চিনাবাহিনীর সক্রিয়তা বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। চিনের সঙ্গে তালিবান শাসিত আফগানিস্তানের সখ্যতার জেরে ভারতে জঙ্গি অনুপ্রবেশ বাড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করাতে না পেরে এবার এলএসিকে টার্গেট করতে পারে জঙ্গিরা। এমনই আশঙ্কা করছে ভারত। সেকারণেই সেনা প্রধান কয়েকদিন আগে বলেছিলেন চিনের সঙ্গে সীমান্তের বোঝাপড়াটা দ্রুত শেষ করা জরুরি।

সেনা প্রধান জানিয়েছেন গত ৬ মাস ধরে লাদাখ সীমান্তের পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছিল। ১২ দফায় দুই দেশের মধ্যে সেনা পর্যায়ে আলোচনাও হয়েছে। সেই আলোচনা যথেষ্ট ইতিবাচক হয়েছিল বলে দাবি করেন নারাভানে। এবং একাধিক জায়গায় সেনা সরানোর প্রক্রিয়াও শেষ করেছে দুই দেশ। ১৩ তম বৈঠক রয়েছে সামনে। এই ১৩ তম বৈঠকে দুই দেশের মধ্যে আলোচনা ভাল হবে বলে মনে করা হচ্ছে। সেকারণেই বারবার চিনের সঙ্গে সীমান্ত সমঝোতা পোক্ত করার উপরেই জোর দিয়েছেন তিনি।

পাকিস্তান বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি। কাশ্মীরের সীমান্তে এখন কড়া প্রহরা চলছে। একাধিকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে তারা। নানা ভাবে জঙ্গি অনুপ্রবেশ করাতে গিয়েও বিফলে যাচ্ছেন পাক জঙ্গি সংগঠনগুলি। তবে তালিবান মদতে আবার সক্রিয় হয়ে উঠবে তারা।

এখনও চিনের সঙ্গে ভারতের সীমান্ত চুক্তি পাকা হয়নি। সেকারণে দফায় দফায় বৈঠক চলছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজে বেজিংয়ে গিয়ে বৈঠক করেছেন। দুই দেশের কূটনৈতিক মহলের আলোচনার পরেই সেনাবাহিনী দুই দফায় সীমান্তে সেনা সরানোর প্রক্রিয়া হয়েছে। কিন্তু এখনও হটস্প্রিং সহ একাধিক এলাকায় জট রয়ে গিয়েছে। সেনা প্রধানের হঠাৎ লাদাখ সফরে ঘিরে জল্পনা বাড়তে শুরু করেছে। আবার সামনের মাসেই শীত পড়তে শুরু করবে লাদাখে। সেকারণ আগে থেকেই সীমান্তকে সুরক্ষিত রাখার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত বছর থেকেই লাদাখ সীমান্তে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+